কিছুতেই ঠিক উচ্চারণ পারছেন না, সৌমিত্রকে বললেন ‘তুই একটু বাইরে যা’

সোনার মতো গল্প, উত্তমকুমার, পর্ব ৪

সোনার মতো গল্প -পর্ব ৪

‘সোনার মতো গল্প’-এর বিগত পর্বগুলোয় আমরা দেখেছি, উত্তমকুমার নিজের কাজের প্রতি যতটা যত্নশীল ছিলেন, তাঁর সহকর্মীদের উপরে তিনি ততটাই শ্রদ্ধাশীল ছিলেন। তিনি যে একজন প্রকৃত শিল্পী, শুটিং ফ্লোরে প্রতিনিয়ত তা বোঝাতেন উত্তমকুমার; এই পর্বে রয়েছে সেরকমই একটি অভিজ্ঞতার কথা। 

উত্তমকুমারের তখন একবার ‘হার্টঅ্যাটাক’ হয়ে গিয়েছে। নিয়মিত শুটিং রাখেন না। পরিমিত কাজ করছেন। সেইসময়ের কথা। ‘যদি জানতেম’ সিনেমার শুটিং চলছে, ছবিতে একটা দৃশ্য ছিল যেখানে একজন বিচারকের বাড়িতে ‘ইনফর্ম্যালি’ একটি বিচারসভার আয়োজন করা হয়েছে। শুটিং ফ্লোরে সেদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ও ছিলেন। উত্তমকুমার স্যুট-টাই পরে শট দিতে দিতে সৌমিত্রকে বলেন, কাজ না থাকলে একটু অপেক্ষা করে যা, শুটিং-এর পর আড্ডা দেবো।‘ এরপর, তিনি যখন শট দিচ্ছেন, একটা ‘র-ফলা ঋ-ফলা’ সংলাপ বলতে গিয়ে বার বার আটকে যেতে থাকেন, একটার পর একটা NG. অবস্থা দেখে সৌমিত্র উঠে গিয়ে তাঁকে বলেন, ‘যে শব্দটায় সমস্যা, সেটা স্ক্রিপরাইটার-কে বলে বদলে নিচ্ছো না কেন?’

এ কথা শুনে উত্তম তাঁকে বলেন, ‘ও বেচারা কত খেটে লিখেছে, যত অসুবিধাই হোক, আমি ঠিক করে নিয়ে ঐ শব্দটাই বলব।‘ কিন্তু তারপরও একই ঘটনা ঘটে। বারবার শট বাতিল। তখন উত্তম সৌমিত্রের কাছে এসে বলেন, ‘তুই একটু বাইরে যা তো’।

কি ঘটেছিল এর পর? কেন সৌমিত্রকে বাইরে যেতে বলেন উত্তম? 

দেখুন ভিডিওতে।

 

Developed by DXDasia