‘সন্ন্যাসী রাজা’র শুটিং-এ সুপ্রিয়া দেবীর অভিনয় শুধরে কী বলেছিলেন উত্তম?

সোনার মতো গল্প, উত্তমকুমার, পর্ব ৩

সোনার মতো গল্প – পর্ব ৩ 

তিনি যে একজন প্রকৃত শিল্পী, শুটিং ফ্লোরে প্রতি মূহুর্তে তা বোঝাতেন উত্তমকুমার। শুধুমাত্র নিজের অভিনীত দৃশ্য নয়, যে ছবিতে অভিনয় করতেন, সেটির সামগ্রিক দিকটাও নজরে রাখতেন। এতটাই নিখুঁত ছিলেন উত্তম। নায়ক হয়েও সারাক্ষণ নিজেকে উন্নত করে তোলার চেষ্টায় নিজেকে নিয়জিত রাখতেন, ‘সোনার মতো গল্প’-এর প্রথম দু’টি পর্বে সে বিষয়ে মূল্যবান আলোচনা রয়েছে। ‘সন্ন্যাসী রাজা’র শুটিং-এর সময়, একটি ঘটনার কথা এক্ষেত্রে উল্লেখযোগ্য। 

সিনেমায় সুপ্রিয়া দেবীর একটি দৃশ্য ছিল, যেখানে রাজা ‘সন্ন্যাসী’ হয়ে ফেরার পর রাজমহিষী (সুপ্রিয়া দেবী) তাঁকে দেখতে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নেমে আসছেন। এই দৃশ্যটি শুটিং হওয়ার সময় ফ্লোরে উপস্থিত ছিলেন উত্তমকুমার; সেদিন তাঁরও শুট ছিল। সুপ্রিয়া দেবীর দৃশ্যটি শুট হওয়ার পর, প্রথম টেক-ই ‘OK’ জানিয়ে দেন পরিচালক। এরপর পরিচালক যখন উত্তমকুমারকে তাঁর দৃশ্যটি শুট করার জন্য বলেন, তিনি পরিচালক-কে একটুও অস্বস্তিতে না ফেলে বিনম্র অথচ রাশভারি কন্ঠে বলে ওঠেন, ‘আমার মনে হয়, বেণুর দৃশ্যটা আর একবার শুট করার প্রয়োজন আছে। কারণ, ওভাবে নিজের বাড়ির সিঁড়ির দিকে তাকিয়ে তাকিয়ে কেউ নামে না। বেণু সিঁড়ির দিকে তাকিয়ে নামছিল। তা ছাড়া যে মুহূর্তে ও সিঁড়ির দিকে তাকাচ্ছে, ওর রাজমহিষী অভিব্যক্তিটা নষ্ট হয়ে যাচ্ছে।’ উত্তমকুমারের একথা শুনে কী করেছিলেন পরিচালক, দেখুন ভিডিওতে।

Developed by DXDasia