অগ্নিকাণ্ডে মৃত দমকলকর্মীর স্মৃতিতে সাহসিকতার পুরস্কার চালু করতে চলেছে স্কুল

পুরস্কার দেবে স্কুলের প্রাক্তনীদের সংগঠন ‘টিব্যাক’

নিজের এলাকা হোক বা স্কুল, কারোর বিপদে পাশে দাঁড়াতে পারলে সবচেয়ে খুশি হতেন তিনি। জীবনের শেষ দিনটিতেও সেই খুশি বজায় রাখতে পেরেছিলেন কয়লাঘাট ভবনের অগ্নিকাণ্ডে মৃত দমকলকর্মী অনিরুদ্ধ জানা। ‘গভর্নমেন্ট স্পনসর্ড মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ টাকি হাউস’-এর প্রাক্তনী এই ছাত্রের স্মৃতিতেই এবার সাহসিকতার পুরস্কার চালু করতে চলেছে টাকি বয়েজ স্কুলের প্রাক্তনীদের সংগঠন ‘টিব্যাক’।

২০০৯ সালে টাকি বয়েজ স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেন অনিরুদ্ধ।দশম শ্রেনি পর্যন্ত পড়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশনে। দ্বাদশের পরে ভর্তি হয়েছিলেন গুরুদাস কলেজে। পড়ুয়াদের মধ্যে খুবই জনপ্রিয় ছিলেন তিনি। অনিরুদ্ধের সাহসিকতার কথা পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে দিতে, মানুষের জন্য কিছু করার জন্য তাদের উদ্বুদ্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাক্তনীদের সংগঠনের তরফে। প্রতিদিনের কাজে বার বার সাহসিকতার পরিচয় দিতে হত বলেই দমকল বিভাগের চাকরিতে খুশি ছিলেন অনিরুদ্ধ।    

 

Developed by DXDasia