খাদ্যগুণে ভরপুর

আমের আচার, জেলি, চাটনি কিংবা আমসত্ত্ব সবাই খেয়েছি। ভারতের জাতীয় ফল থেকে কিন্তু আরও নানা রকমের খাবার তৈরি করা যায়। অনেকেই সেসবের সঙ্গে পরিচিত নই আমরা। সুখবর, আপনার হাতের মুঠোয় আম দিয়ে তৈরি বাংলার নিজস্ব কিছু খাবার নিয়ে এসেছে ‘দ্য বেঙ্গল স্টোর’। 

আম গুড় 

জিভে জল আনা আম গুড়, আম মোরব্বা, আম কাসুন্দির মতো খাবারগুলি ‘দ্য বেঙ্গল স্টোর’-এর নতুন সংযোজন। এগুলির মধ্যে কোনোটা চেখে দেখেছেন কখনও? কেবল সুস্বাদুই নয়, অসীম খাদ্যগুণে ভর্তি প্রত্যেকটি খাবার। নেই কোনো কৃত্রিম পদার্থের ব্যবহার। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এগুলি প্রস্তুত করা হয়েছে। তাই আর দেরি নয়। যত তাড়াতাড়ি সম্ভব, আমের পদগুলি সংগ্রহ করুন এবং খেয়ে দেখুন।

আম কাসুন্দি 

ডিহাইড্রেশন রুখতে সাহায্য করে সবুজ আম এবং গুড়ের মিশ্রণ। শুধু তাই নয় আম গুড়ে প্রচুর ভিটামিন সি থাকে। ফলে চুল এবং ত্বকের উপকার হয়, অনাক্রম্যতা বাড়ে, ক্যানসারের সম্ভাবনা কমায়। শত শত বছর ধরে বাংলার নিজস্ব ঐতিহ্য অনুসরণ করে এটি তৈরি হয়ে আসছে। স্বাদে তাই লেগে থাকে ঘরের আদর। 

আম মোরব্বা 

আমের মোরব্বাও তৈরি হয় সবুজ আম থেকে। চোখ এবং অনাক্রম্যতার জন্য খুব উপকারী। ক্ষতিকারক কোলেস্টেরল কমায় এবং রক্তাল্পতা সারিয়ে তোলে। সাধারণত যে আম মোরব্বা বাজারে পাওয়া যায়, তাতে মশলা দেওয়া হয় খুব বেশি। তার থেকে ‘দ্য বেঙ্গল স্টোর’-এর মোরব্বা খানিকটা আলাদা। মশলা কম থাকে, জিভের আরাম হয়। 

সর্ষের কাসুন্দি খেয়ে যাঁরা অভ্যস্ত, তাঁরা একবার ‘দ্য বেঙ্গল স্টোর’-এর আম কাসুন্দি খেয়ে দেখতেই পারেন। নতুন রকম স্বাদ পাবেন। এখানেও কাঁচা আম ব্যবহৃত হয়। বাংলার নিজস্ব এই কাসুন্দি পটাসিয়াম এবং ফসফরাসে সমৃদ্ধ, হৃদপিণ্ডকে সবল করে। শরীরের বিপাকে সর্ষে উপকারী। সর্ষের ভিতরে থাকা ক্যালসিয়াম পুষ্ট করে হাড় এবং দাঁতকে।

কম্বো 

তাহলে আজই https://www.thebengalstore.com/food থেকে অর্ডার করুন আর দেখুন আমের জাদু। 

Developed by DXDasia