কাকদ্বীপে ট্রলার বোঝাই আষাঢ়ে ইলিশ

অন্তত ২৫টি ট্রলার প্রায় ২৫ টন ইলিশ উঠেছে একদিনেই

মন ভরা বর্ষা গত কয়েক বছরে দেখা যায়নি। এহেন মরসুমে খুশির আমেজ কাকদ্বীপের মৎস্যজীবী মহলে। সপ্তাহের শুরুতেই নামখানার খেয়াঘাটে উপচে পড়ছে ইলিশ। দীর্ঘ প্রতীক্ষার পর আবার রুপোলি শস্যে চকচক করে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার এই অঞ্চলের মাছের বাজারগুলি। অন্তত ২৫টি ট্রলার প্রায় ২৫ টন ইলিশ উঠেছে একদিনেই।

কাকদ্বীপ ফিশারমেন অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আবহাওয়া যদি সঙ্গ দেয় তাহলে এবছর ইলিশ নিয়ে সুখবরই মিলবে। তাঁর কথায়, আর মাত্র কয়েকদিনের মধ্যেই বিভিন্ন বাজার ভরে যাবে ইলিশে।

জুন মাসে প্রথম লটে আশানুরূপ কিছু ইলিশ ধরা পড়লেও, আবহাওয়ার কারণে ট্রলারগুলি সামান্য কিছু ইলিশ ধরেই ফিরে আসছিল। জানা যাচ্ছে, গত শনিবার রাতে ইলিশের খোঁজে সুন্দরবন থেকে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল মৎস্যজীবীদের একাধিক ট্রলার। সোমবার প্রায় ২৫ টন ইলিশ ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে। 

 

তবে, এই মুহূর্তে চাহিদার তুলনায় জোগান কম, ফলে দাম চড়া থাকবে কিছুটা। কাকদ্বীপ ফিশারমেন অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আবহাওয়া যদি সঙ্গ দেয় তাহলে এবছর ইলিশ নিয়ে সুখবরই মিলবে। তাঁর কথায়, আর মাত্র কয়েকদিনের মধ্যেই বিভিন্ন বাজার ভরে যাবে ইলিশে। যত জাল পড়বে, দাম নিম্নমুখী হবে। তাই, ইলিশপ্রেমীদের জন্য এখনও খানিকটা অপেক্ষা। তারপরই বাঙালির পাতে ভাজা-সরষে ঝাল-ভাপা-দই ইলিশের পরিতৃপ্তির ভোজ।
 

Developed by DXDasia