শীতে রাত কাটান বাংলার এই রাজবাড়িগুলিতে

হিমের সঙ্গে ঐতিহ্যের ছোঁয়া পেতে আর দেরি কেন

সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু ঐতিহ্যবাহী রাজবাড়ি। আর সেখানে থেকে খেয়ে এক রাত কাটানোর সুবন্দোবস্তও রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের ৫টি রাজবাড়ি।

বাওয়ালি রাজবাড়ি: কলকাতা থেকে ৩৩.৪ কিমি দূরে অবস্থিত বাওয়ালি রাজবাড়ি। ট্রেনে যেতে হলে বজবজ স্টেশনে নেমে যাওয়া যেতে পারে। বজবজে নেমে রিক্সাতে কয়েক মিনিটে পৌঁছে যেতে পারবেন বাওয়ালি রাজবাড়ি। রাজবাড়ির ৪টি ঘরে পর্যটকদের থাকবার জন্য বন্দোবস্ত করা রয়েছে। প্রতিটি ঘরের জন্য খরচ ৭,৫০০ টাকা। সঙ্গে থাকছে রাজবাড়ির জমিদার পরিবারের ৩০০ বছরের পুরোনো রন্ধনশৈলীর খাওয়াদাওয়া। যোগাযোগ-098303 83008

বলাখানা রাজবাড়ি: নদিয়ার কৃষ্ণনগর থেকে ১১.৫ কিমি দূরে নবদ্বীপ ঘাট রোডের  ওপর অবস্থিত এই রাজবাড়ি। প্রধান আকর্ষণ বলতে রয়েছে ৪ ফুট উঁচু পালঙ্ক, যেখানে সিঁড়ি বেয়ে ওঠার ব্যবস্থা রয়েছে। এখানে থাকার জন্য ঘরপিছু খরচ ৩,৫০০টাকা। ফরাসী সাহেবদের এক সময়ের অবস্থান ছিল এই রাজবাড়ি, পরে এই বাড়ির মালিক হন পালচৌধুরীরা। যোগাযোগ-09831328486

ইটাচুনা রাজবাড়িদুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে দেড়ঘণ্টার রাস্তা পেরোলেই এই রাজবাড়ি। হুগলির চুঁচুড়া থেকে ১৯ কিমি এগোলেই হালসুই মোড়ের কাছে যেতে হবে। বাঁদিকে বেঁকলেই ইটাচুনা গ্রাম। এছাড়াও হাওড়া থেকে বর্ধমান মেন লাইনে যেতে খন্যান স্টেশনে নেমে রিক্সাতে করে যাওয়া যায় এই রাজবাড়ি। রাজবাড়িতে বিখ্যাত মদনমোহনের মন্দির ছাড়াও দেখার জন্য রয়েছে অনেক কিছুই। পর্যটকদের থাকবার জন্য ১৪টি ঘরের বন্দোবস্ত রয়েছে এখানে। সঙ্গে থাকছে রাজকীয় বাঙালি খাবারের ব্যবস্থা। এখানে প্রতিটি ঘরের ভাড়া ১,৫০০ টাকা থেকে শুরু। যোগাযোগ- 098302 36940

হুগলির চুঁচুড়া থেকে ১৯ কিমি এগোলেই হালসুই মোড়ের কাছে যেতে হবে। বাঁদিকে বেঁকলেই ইটাচুনা গ্রাম। এছাড়াও হাওড়া থেকে বর্ধমান মেন লাইনে যেতে খন্যান স্টেশনে নেমে রিক্সাতে করে যাওয়া যায় এই রাজবাড়ি।

সাইনো হেরিটেজ গেস্ট হাউস: দার্জিলিং থেকে ২৮ কিমি দূরে পাহাড়ের কোলে রয়েছে সাইনো হেরিটেজ গেস্টহাউস। একসময় ব্রিটিশ সাহেবদের দখল ছিল এই ঐতিহ্যশালী জায়গা। এখানে 'বনফায়ার'-এর আকর্ষণের পাশাপাশি রয়েছে বাড়ির বারান্দা থেকে পাহাড়ি প্রকৃতিকে দুচোখে মেখে নেওয়ার সুযোগ। রয়েছে 'ক্যান্ডেল লাইট ডিনার'-এর রাজকীয় ব্যবস্থা। প্রতিটি ঘরের ভাড়া ১,৬০০ টাকা। যোগাযোগ- 094749 63183

কাশিমবাজার রাজবাড়ি: মুর্শিদাবাদের বহরমপুর থেকে ২.৯ কিমি এগোলেই কাশিমবাজার রোডে পড়বে কাশিমবাজার রাজবাড়ি। রাজবাড়ির ৩টি ঘরকে বর্তমানে থাকবার জন্য ভাড়া দেওয়া হয়। প্রতিটি ঘরের ভাড়া ১,৩৫০ টাকা। নবারের শহর মুর্শিদাবাদে এরকম এক রাজবাড়িতে থাকবার অভিজ্ঞতাই আলাদা বলে জানিয়েছেন রাজবাড়ির সদস্যরা। যোগাযোগ- 098310 31108

Developed by DXDasia