কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক অ্যাওয়ার্ডে নেই মানুষের গল্প…
কলকাতার রূপকলা কেন্দ্রের অধ্যাপক সৌমেন্দু ভট্টাচার্য। নিজের পেশার টাকা জমিয়ে এই ছবিটি তৈরি করেছেন। প্রায় চারবছর ধরে চলেছে শ্যুটিং। ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিলেক্টের নেটপ্যাক অ্যাওয়ার্ডে ১৬ নভেম্বর শুক্রবার রবীন্দ্র সদনে দেখানো হল সৌমেন্দুবাবুর ছবি নেই মানুষের কিসসা বা সাগা অফ নোবডি। ছবির হয়ে ওঠা, তাঁর নিজস্ব দর্শন থেকে বাংলা ছবির বর্তমান-ভবিষ্যত, সবকিছু নিয়ে কথা বললেন বঙ্গদর্শনের প্রতিনিধি সুমন সাধু এবং শ্রেয়ণ-এর সঙ্গে।
