July 3, 2019 | 2:46 PM

গৌর পূর্ণিমায় হেঁটে ন’টি দ্বীপ পরিক্রমা করেন মায়াপুরের পুণ্যার্থীরা

চৈতন্যদেবের জন্মস্থানে সারা বিশ্বের লক্ষাধিক ভক্ত জমায়েত হন সেদিন

জলঙ্গি নদী যেখানে এসে ভাগীরথীতে মিশেছে, সেই জায়গাটার নাম মায়াপুর। সেখানেই জন্মেছিলেন মধ্যযুগের বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ চৈতন্যদেব। প্রত্যেক বছর চৈতন্যদেবের জন্মতিথি উপলক্ষ্যে সেখানে গৌর উৎসবের আয়োজন করে ইসকন। চন্দ্রোদয় মন্দিরের বিখ্যাত নাম-সংকীর্তনে মাতোয়ারা হয়ে ওঠেন সারা বিশ্ব থেকে আসা লক্ষ লক্ষ পুণ্যার্থী। নবদ্বীপের প্রায় পঁচাত্তর কিলোমিটার পথ সেদিন ভক্তরা পায়ে হেঁটে পরিক্রমা করেন। আজ রথযাত্রার ঠিক আগে পাঠকদের জন্য রইল মায়াপুরের গৌর উৎসবের ভিডিও। লিংকে ক্লিক করলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবেন। 

Developed by DXDasia