মহাসমারোহে হাজির হচ্ছে বঙ্গদর্শন পুজোসংখ্যা ১৪২৫

পুজোসংখ্যায় লিখছেন যাঁরা…

বঙ্গদর্শনের দ্বিতীয় বছরের অনলাইন পুজোসংখ্যা আসছে। স্বাদে-গন্ধে প্রথাগত পূজাবার্ষিকীদের থেকে একদম অন্যধাঁচের এই সংখ্যায় ঠাঁই পেয়েছে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রথিতযশা ও কৃতী বাঙালিদের কথা। তাঁদের নিজেদের কলমেই উঠে এসেছে সুদূর প্রবাসেও বাংলার সংস্কৃতিকে, নিজেদের শিকড়কে বাঁচিয়ে রাখার অলীক সব গদ্য-বুনন। এছাড়াও, বাংলার আনাচ-কানাচের নানা মোহর, চর্যা, গান, দুই বাংলার ফটোগ্রাফারদের ছবিমহল, কবিতা ও গদ্যের ভুবন তো আছেই। সঙ্গে থাকছে বাংলার নিজস্ব ধান ও নদ-নদী নিয়ে অনবদ্য দুটি লেখা। রয়েছে আরও অনেক চমক। এইসব মিলিয়েই বঙ্গদর্শনের দ্বিতীয় বছরের পুজোসংখ্যা। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। অতএব, মহালয়ার দিন চোখ থাক বঙ্গদর্শনে। বাংলার একমাত্র ইতিবাচক ঠিকানা।

 

Developed by DXDasia