কেন্দ্রের মূল্যায়নে উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন রাজ্যের তকমা পেল বাংলা

৬টি বিষয়ের নিরিখে রাজ্যগুলির মূল্যায়ন করেছে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক

বিভিন্ন রাজ্যে পঞ্চায়েতের কাজকর্মের উপর একটি মূল্যায়ন করে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক। এবছর সেই মূল্যায়নের নিরিখেই ‘হাই পারফর্মিং স্টেট’ অর্থাৎ উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন রাজ্যের তালিকায় একাধিক রাজ্যকে পিছনে ফেলে এগিয়ে গেছে পশ্চিমবঙ্গ।

দেশের সব রাজ্যে প্রশাসন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এই মূল্যায়ন করা হয়েছে। ‘হাই পারফর্মিং স্টেট’–এর তকমা বাংলা ছাড়া আরও পাঁচটি রাজ্য পেয়েছে। অষ্টম স্থানে রয়েছে বাংলা।

দেশের সব রাজ্যে প্রশাসন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে, গ্রামীণ কাজকর্মের ক্ষেত্রে মোট ৬টি বিষয়ের নিরিখে রাজ্যগুলির মূল্যায়ন করা হয়েছে। এই ৬টি বিষয় হল— পঞ্চায়েতগুলি ঠিকঠাক পরিচালিত হচ্ছে কিনা, নিয়মিত অডিট হচ্ছে কিনা, টাকা খরচে স্বচ্ছতা, পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ কিনা, এসসি, এসটি এবং নারী সংরক্ষণের নিয়মগুলি মানা হচ্ছে কিনা। এই মূল্যায়নে ১০০-এর মধ্যে ৫৬.৫২ নম্বর পেয়েছে বাংলা। একইসঙ্গে আর্থিক বিষয়ের উপর মূল্যায়ন আর পঞ্চদশ অর্থ কমিশনের টাকা বণ্টন এবং সেই টাকা কেমনভাবে খরচ করা হয়েছে তার তথ্য সংগ্রহ ও খোঁজখবর করা হয়। এমনকি পঞ্চায়েতগুলি নিজস্ব আয় বাড়াতে কতটা কাজ করেছে সেটাও খতিয়ে দেখা হয়। সবদিক বিচার করেই বাংলাকে ‘হাই পারফর্মিং স্টেট’ তকমা দেওয়া হয়েছে। যা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বড়ো প্রাপ্তি বলে মনে করা হচ্ছে।

 

বাংলা ছাড়া ‘হাই পারফর্মিং স্টেট’-এর তকমা পেয়েছে আরও পাঁচটি রাজ্য। অষ্টম স্থানে রয়েছে বাংলা। এছাড়া, জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া, প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থা এবং পরিকাঠামো বিভাগেও বাংলা ৭০.৬৩ নম্বর পেয়ে বড়ো সাফল্য অর্জন করেছে।

Developed by DXDasia