
৩১ ডিসেম্বর এই আয়োজন করা হয় কলকাতায়
কলকাতার বুকে দেওয়াল চিত্র নতুন কোনো মাধ্যম নয়। সামাজিক, রাজনৈতিক থেকে সাংস্কৃতিক সবরকম বার্তা দেওয়ার জন্য প্রতীকী ছবি বা গ্রাফিতি আঁকা হয়ে থাকে দেওয়ালে দেওয়ালে। সামাজিক সচেতনতার পাশাপাশি থাকে শিল্পবোধ। পাঁচ বছর আগে যাত্রা শুরু হয় ‘পিস.লাভ’ (PEACE.LOVe)-এর। আকাদেমি অফ ফাইন আর্টসের রানু ছায়া মঞ্চের সামনে থেকে। প্রতিবছর এইভাবে কাজ করে যাচ্ছে গিলি (রনীক গাঙ্গুলি) এবং অন্যান্যরা। উল্লেখযোগ্য বিষয় হল, পিস.লাভ-এর একদম শেষের ‘ই’ ছোটো হাতের। সেই ‘ই’ মানে এভরিবডি অর্থাৎ প্রত্যেকে। সেন্ট পল্স ক্যাথিড্রাল চার্চের দিকে একটি দেওয়ালকে ঘিরেই গড়ে উঠেছে এই ভাবনা। দেওয়াল চিত্র এবং সামাজিক বার্তার ফলে যাতে সেই দেওয়ালের গায়ে কেউ মূত্র ত্যাগ করতে না পারে।

অন্যতম উদ্যোক্তা গিলি ওরফে রনীক গাঙ্গুলি আমাদের জানান, “দেওয়ালের উপরে আমরা লিখেছি #RESPECTWOMEN। নিচে তিনটে ছেলে বসে আছে। তাদের সমস্যাগুলো যেন একই পথে হাঁটছে। এর পাশাপাশি জীবনের তিনটে পর্যায়- একজন যে করছে, একজন যে থেমে আছে, আরেকজন যে করবে ভাবছে। এই তিনজনের একমাত্র ভরসা প্রকৃতি।” এই দলে গিলির পাশাপাশি রয়েছেন স্টিভ ঘোষ, শ্বেতশ্রী দে, স্বর্ণাভ গাঙ্গুলি, ঈপ্সিতা সাহা এবং আরও অনেকে।
শহরের নোংরা দেওয়ালগুলোতে অক্ষয় হয়ে থাকুক এই ধরনের বার্তা। তাদের সুন্দর করে সাজিয়ে তোলাই হোক শহরবাসীর কর্তব্য। গত ৩১ ডিসেম্বর (২০১৯) এই আয়োজন করা হয়।
