নববর্ষে দ্য বেঙ্গল স্টোর-এ অলকানন্দা সেনগুপ্তের টেরাকোটা ভাস্কর্যের প্রদর্শনী

১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘দ্য স্কাল্পটেড শি’

শ্চিমবঙ্গের প্রতিটি কোণে, প্রতিটি জেলার রয়েছে নিজস্ব গল্প। বেশিরভাগই প্রচারের আলোয় আসে না। কিন্তু, শহর-গ্রাম-ব্লক-পাড়া নির্বিশেষে বাংলার সমস্ত সম্পদ যদি ছোঁয়া যেত পৃথিবীর যে কোনো প্রান্তে বসে! ঠিক এই ভাবনা থেকেই পথ চলা শুরু করেছিল ‘দ্য বেঙ্গল স্টোর’ (The Bengal Store)। বাংলার এমন একটি বাণিজ্যিক ওয়েবসাইট, যা বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা সম্পদকে বিশ্বব্যাপী সংগ্রহে রাখার সুযোগ করে দিয়েছিল। ই-কমার্স সাইটের সঙ্গে দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে, ৩ মে ২০২৪-এ যাত্রা শুরু করেছিল দ্য বেঙ্গল স্টোর-এর প্রথম বিপণি। আগামী ১৫ এপ্রিল থেকে সেই বিপণিতেই শুরু হচ্ছে শিল্পী অলকানন্দা সেনগুপ্তের টেরাকোটা ভাস্কর্যের প্রদর্শনী (১৪টি) – The Sculpted She। এই প্রথম কোনও প্রদর্শনীর আয়োজন করছে এই দ্য বেঙ্গল স্টোর।

১৪টি টেরাকোটা ভাস্কর্য নিয়ে প্রদর্শনী হলেও উপরি পাওনা হিসেবে দেখা যাবে অলকানন্দার ভাস্কর্য নির্মাণ-প্রস্তুতির কিছু নমুনা, এছাড়াও কাঠ ও ব্রোঞ্জ মাধ্যমে করা শিল্পীর পুরনো কয়েকটি ভাস্কর্য, প্রান্তিক এলাকা থেকে তাঁর কাছে ভাস্কর্য শিখতে আসা মেয়েদের কিছু কাজ।

অলকানন্দার সমস্ত কাজেরই প্রধান উপাদান মাটি, প্রকৃতির আদি উপাদান। মাটি দিয়ে গড়ে তারপর তা প্রাকৃত মতেই পুড়িয়ে নেওয়া। কিন্তু পোড়ামাটির চলিত কাজের সঙ্গে এর তফাত এইখানে যে এ সব কাজের অধিকাংশই লাল-হলুদ-সবুজ-কালোয় উজ্জ্বল ও রঙিন। ফলে ত্রিমাত্রিক গড়নের সঙ্গে এখানে দ্বিমাত্রিক রং ও রেখার একটা সংলাপ তৈরি হয়। দর্শককেই অতএব ঠিক করতে হয় যে তিনি গড়ন থেকে রং-রেখার বিশদে আসবেন, নাকি যাবেন উল্টো-পথে। এবং এই সূত্রেই ঐতিহ্যগত ভাস্কর্যের ধারণাও এখানে বদলে যায়। এই একই রকম নিয়ম-ভাঙা প্রকরণই আমরা আগে দেখেছি মীরা মুখোপাধ্যায়ের কাজে। ধাতুমূর্তির গায়ে তিনি অনায়াসে এঁকে দিতেন চারপাশের ছবি, লিখে দিতেন বিষয়মুখী নানারকম কথা। বিষয়কে প্রকাশ করাই যেখানে মূল, নিয়ম সেখানে নিগড় মাত্র। নিয়ম ভেঙে নতুনের পথে যাত্রা করাই শিল্পীর কাজ। নারী-পুরুষের ভেদ সেখানে বিচার্য নয়। রূপে বা গড়নে, রঙে বা রেখায় যে আমাদের দেখার নিয়ম বদলে দিতে পারে, নতুন করে দেখাতে পারে, সে-ই আমাদের সমকালের শিল্পী, সে-ই আমাদের আদিকালের ভাস্কর।

এই প্রদর্শনীতে দেখা যাবে শিল্পীর মনের ঘর, তাঁর যাপন-দর্শন-চেতনা। ভাস্কর্য বানানোর আগে অনেক সময় শিল্পী কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান, যেমন স্কেচ বা মাকেট প্রস্তুত করা। ১৪টি টেরাকোটা ভাস্কর্য নিয়ে প্রদর্শনী হলেও উপরি পাওনা হিসেবে দেখা যাবে অলকানন্দার ভাস্কর্য নির্মাণ-প্রস্তুতির কিছু নমুনা, এছাড়াও কাঠ ও ব্রোঞ্জ মাধ্যমে করা শিল্পীর পুরনো কয়েকটি ভাস্কর্য, প্রান্তিক এলাকা থেকে তাঁর কাছে ভাস্কর্য শিখতে আসা মেয়েদের কিছু কাজ।   

 

শুধু ‘বিপণি’ নয়, ‘দ্য বেঙ্গল স্টোর’ এমন একটি পরিসর, যা পশ্চিমবঙ্গের ২৩টি জেলার কারুশিল্প, বয়নশিল্প এবং দেশজ কৃষি-পণ্য উদযাপন করছে, আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাইছে। আমাদের রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরা এবং এগিয়ে নিয়ে যাওয়াই তাদের বিনীত প্রচেষ্টা। তাই, সম্প্রতি দ্য বেঙ্গল স্টোর-এ যুক্ত হয়েছে শিল্পকলা ও বই বিভাগ। এবছর নতুন উদ্যোমে নববর্ষকে স্বাগত জানাচ্ছে তারা।

সম্প্রতি দ্য বেঙ্গল স্টোর-এ যুক্ত হয়েছে শিল্পকলা ও বই বিভাগ। এবছর নতুন উদ্যোমে নববর্ষকে স্বাগত জানাচ্ছে তারা।

প্রদর্শনী সূচি
The Sculpted She | সূচনাপর্ব: ১৪ এপ্রিল, সন্ধে ৬.৩০টা | অলকানন্দা সেনগুপ্তের সঙ্গে আলাপচারিতায় থাকবেন মৃণ্ময়ী দেব (শিল্প-ইতিহাসবেত্তা, কলকাতা গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট-এর অধ্যাপক)

প্রদর্শনী চলবে
১৫ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত | প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা (রবিবার বেলা ১২টা থেকে রাত ৮টা)

__________________ 
দ্য বেঙ্গল স্টোর | ১২৭, যোধপুর পার্ক, গ্রাউন্ড ফ্লোর | কলকাতা ৭০০০৬৮ | ৮৫৮৫৮৪০৭২৫
 

Developed by DXDasia