
পোস্টার অফ দ্য ডে — সঞ্জয় দাস
করোনা ভাইরাসের আকৃতিতে এবার উঠে এলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পঁচিশে বৈশাখ এমনভাবেই ট্রিবিউট জানিয়েছেন শিল্পী সঞ্জয় দাস। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।
পোস্টার অফ দ্য ডে
আজকের পোস্টার অফ দ্য ডে সঞ্জয় দাসের এই দুর্দান্ত কাজটি। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরবাসী সঞ্জয় প্রায় পনেরো বছর ধরে বিজ্ঞাপন জগতে রয়েছেন। নির্বাচিত এই পোস্টারের মাধ্যমে তিনি রবীন্দ্রনাথের ইতিবাচক ভাবনাকে আরেকবার জনমানসের সামনে তুলে ধরতে চান। ব্যক্তি রবীন্দ্রনাথ প্রচুর মহামারী এবং মৃত্যু-মিছিল দেখেছিলেন। তাঁর অমর সব সৃষ্টির মাধ্যমে তিনি বলে গেছেন অসীমের কথা, বড়ো আমি আর ছোটো আমির কথা। নিজেকে চিনতে শিখিয়েছেন তিনিই। সেই রবীন্দ্রনাথ এবং তাঁর পাণ্ডুলিপি উঠে এল সঞ্জয় দাসের এই কাজটিতে।
আজকের পোস্টার অফ দ্য ডে'র জন্য মনোনীত হলেন সঞ্জয় দাস। শিল্পীকে অভিনন্দন।
