
পোস্টার অফ দ্য ডে — মানস অধিকারী
এবার করোনা জীবাণুর আকৃতিতে দেখা গেল ফ্যাশনের ছবি। অবাক হচ্ছেন! হ্যাঁ, এমন কাণ্ডটাই ঘটিয়েছেন শিল্পী মানস অধিকারী। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।
পোস্টার অফ দ্য ডে
আজকের পোস্টার অফ দ্য ডে মানস অধিকারীর এই দুর্দান্ত কাজটি। মানস কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশোনার পর বর্তমানে একটি বেসরকারি বিজ্ঞাপন সংস্থার ক্রিয়েটিভ ডিজাইনার হিসেবে নিযুক্ত আছেন। মানসের এই পোস্টারটিতে দেখা যাচ্ছে, একজন মহিলা, যিনি সকল স্তরের মহিলাদের প্রতিনিধিত্ব করছেন। তাঁর কানে, নাকে গয়না। সেই গয়নার আকার ঠিক যেন কোভিড ১৯ জীবাণুর মতোই। শিল্পীর চোখে এই মারণ জীবাণু হয়ে উঠল হাল-আমলের ফ্যাশন। এই কঠিন সংকটের সময় মারণ জীবাণুকে সামনে রেখে সেই ইতিবাচক বার্তাই দিতে চাইছেন মানস অধিকারী।
আজকের পোস্টার অফ দ্য ডে'র জন্য মনোনীত হলেন মানস অধিকারী। শিল্পীকে অভিনন্দন।
