করোনা ভাইরাসের আকৃতিতে উঠে এল মানুষের প্রাথমিক চাহিদা খাবারের কথা

পোস্টার অদ দ্য ডে — দীপক রায়

এবার করোনা জীবাণুর আকার নিল আমাদের প্রাথমিক চাহিদা খাবারে। অবাক হচ্ছেন! হ্যাঁ, এমন কাণ্ডটাই ঘটিয়েছেন শিল্পী দীপক রায়। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে

আজকের পোস্টার অফ দ্য ডে দীপক রায়ের এই দুর্দান্ত কাজটি। দীপক ২০০৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পর্ব শেষ করেছেন। ছোটোবেলা থেকেই আঁকতে ভালোলাগত, তাই পাকাপাকিভাবে এই দুনিয়ায় চলে আসা। প্রায় বারো বছর ধরে একটি বিজ্ঞাপন সংস্থায় রয়েছেন কর্মসূত্রে। দীপকের তৈরি এই পোস্টারটি নির্মিত হয়েছে মুসুর এবং মুগডালের সাহায্যে। মানুষের বেঁচে থাকার প্রধান শর্ত হল খাবার। আর এই পোস্টারটি দীপক যখন তৈরি করছেন, তখন কয়েক হাজার পরিযায়ী শ্রমিক রাস্তায় হাঁটছেন মাইলের পর মাইল। অনেকেই রাস্তায় কোনো খাবার পাননি এই সংকটের সময়। দীপকের বার্তাও আসলে তাই। ক্যাপশনে বলা আছে, ফুড ফর অল। এই কঠিন সংকটের সময় মারণ জীবাণুকে সামনে রেখে সেই বার্তাই দিতে চাইছেন দীপক রায়।

আজকের পোস্টার অফ দ্য ডে'র জন্য মনোনীত হলেন দীপক রায়। শিল্পীকে অভিনন্দন।

Developed by DXDasia