মারণ জীবাণুর আকৃতিতে মুক্তির গল্প

পোস্টার অফ দ্য ডে — সনাতন সাহা

মারণ জীবাণুর আকৃতিতে আরও একবার মুক্তির ছবি। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে

আজকের পোস্টার অফ দ্য ডে সনাতন সাহার এই দুর্দান্ত কাজটি। বীরভূমের প্রত্যন্ত একটি গ্রাম থেকে পড়াশোনা করতে যান বিশ্বভারতীর কলাভবনে। পড়াশোনা শেষ হবার পর পাকাপাকিভাবে শান্তিনিকেতনেই থেকে যান। বর্তমানে একটি স্টুডিও তৈরি করেছেন। তাঁর পোস্টারে দেখা যাচ্ছে একটি খাঁচা থেকে কয়েকটি পাখি ভিন্ন ভিন্ন মেজাজ নিয়ে উড়ে যেতে চাইছে। ঠিক যেন এই লকডাউনের অবস্থা। বাধ্যত বন্দি হয়ে মানুষেরও একই দশা। পাখির চোখে আর ডানায় তারাও দেখে নিতে চায় রাস্তাঘাট, মানুষজন, বনাঞ্চল। খাঁচা আর পাখিদের এই যে দ্বন্দ্ব, সেখান থেকেই বেরিয়ে আসছে কোভিড-১৯-এর মতো ভয়াবহ জীবাণুর আকৃতি। ক্যানভাসে অ্যাক্রেলিক রং ব্যবহার করে সনাতন এই ছবিটি এঁকেছেন। 

আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন সনাতন সাহা। শিল্পীকে অভিনন্দন। 
 

Developed by DXDasia