
পোস্টার অফ দ্য ডে — সুশান্ত ভৌমিক
মারণ জীবাণু কোভিড-১৯ এর আকৃতিতে এবার ওড়ার গল্প। যে ওড়ার সঠিক গন্তব্য রয়েছে এবং এই সমগ্র জার্নির মধ্যে রয়েছে চাপা উত্তেজনা, সর্বোপরি আশাবাদ। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে
আজকের পোস্টার অফ দ্য ডে সুশান্ত ভৌমিকের এই দুর্দান্ত কাজটি। ত্রিপুরার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটস থেকে স্নাতক স্তরের পড়াশোনার পর স্নাতকোত্তরের জন্য চলে আসেন কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজে। তারপর কলকাতাতেই থেকে গেছেন। সুশান্ত বলেন, ত্রিপুরা থেকে কলকাতায় উড়ানে আসার যে জার্নি, সেই আকাশপথ— মেঘেদের ভেসে যাওয়া— পাখির চোখে দেখা ভূখণ্ড তাঁকে খুব ভাবিয়েছে। তাই তাঁর কাজের মধ্যেও ধরা পড়বে সেই গতি৷ নির্বাচিত ভাস্কর্যটি তিনি সম্পূর্ণ ব্রোঞ্জের মাধ্যমে নির্মাণ করেছেন৷

আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন সুশান্ত ভৌমিক। শিল্পীকে অভিনন্দন।
