বিশ্বের সব মানুষের খাদ্য সংস্থান হোক – সমৃদ্ধির বার্তা দিচ্ছেন গিরি গোপাল ঘোষ

পোস্টার অফ দ্য ডে – গিরি গোপাল ঘোষ

পৃথিবীর কোনো মানুষের যেন খাদ্যের অভাব না হয়। মারণ ভাইরাসের আকৃতিতে সেই বার্তাই ফুটিয়ে তুলেছেন গিরি গোপাল ঘোষ। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে

আজকের পোস্টার অফ দ্য ডে গিরি গোপাল ঘোষের এই দুর্দান্ত কাজটি। তিনি পশ্চিম মেদিনীপুরের বীরসিংহের বাসিন্দা। বর্তমানে কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজে ফাইনাল ইয়ারে পড়ছেন গ্রাফিক ডিজাইন নিয়ে। তাঁর এই পোস্টারে দেখা যাচ্ছে একটি মুদ্রার ছবি। মুদ্রা সমৃদ্ধির ইঙ্গিত বহন করে। মানুষের অন্নসংস্থানের জন্য দরকার সমৃদ্ধি। অর্থের সঠিক বণ্টন, ফসলের সঠিক বণ্টন তাই নিশ্চিত করতে হবে। যে মানুষের কাছে অতিরিক্ত খাবার আছে, তা নষ্ট না করে যদি নিরন্ন মানুষের হাতে তুলে দেন, প্রকৃত সমৃদ্ধি আসবে তাহলেই। 

আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন গিরি গোপাল ঘোষ। শিল্পীকে অভিনন্দন। 

 
 

Developed by DXDasia