
পোস্টার অফ দ্য ডে — অদিতি আশিস
হাসি সংক্রামিত হোক, এমনটাই মনে করছেন বারো বছরের শিল্পী অদিতি আশিস। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।
পোস্টার অফ দ্য ডে
আজকের পোস্টার অফ দ্য ডে অদিতি আশিসের এই দুর্দান্ত কাজটি। এই উদ্যোগের এটিই সর্বপ্রথম একজন শিশুশিল্পীর কাজ। ব্যাঙ্গালোর নিবাসী এই শিল্পী মনে করেন যে কোনো পরিস্থিতিতে মুখে হাসি থাকা দরকার। নাহলে চারপাশের মানুষজনকে ভালো রাখতে পারা যাবে না। তাঁর তুলি থেকে বিন্দু বিন্দু রং ঝরে পড়ছে সাদা কাগজে। তারপর তা হয়ে উঠছে মারণ জীবাণুর আকৃতি। মাত্র বারো বছর বয়সী কন্যার এই উদ্যোগে অংশগ্রহণ করাটাই সবচেয়ে ইতিবাচক দিক।
আজকের পোস্টার অফ দ্য ডে'র জন্য মনোনীত হলেন অদিতি আশিস। শিল্পীকে অভিনন্দন।
