বিশ্বের বিখ্যাত ১০০ রেস্তোরাঁর মধ্যে সেরা দশে কলকাতার পিটার ক্যাট

ট্রাভেল অনলাইন গাইড Taste Atlas-এর সমীক্ষা

তিলোত্তমার খাদ্যরসিকদের ও পার্ক স্ট্রিট প্রেমীদের জন্য সুখবর বৈকি! ক্রোয়েশিয়ার অনলাইন ফুড গাইড পোর্টাল টেস্ট অ্যাটলাস (Taste Atlas) প্রতি বছরের মতো এবছরেও বিশ্বের ১০০ আইকনিক রেস্তোরাঁর তালিকা প্রকাশ করেছে। বিশ্বের শীর্ষ ১০টি কিংবদন্তি খাবারের তালিকায় জায়গা করে নিয়েছে কলকাতা-সহ ভারতের তিনটি রেস্তোরাঁ। কলকাতা থেকে বেছে নেওয়া হয়েছে একমাত্র পিটার ক্যাটকে (Peter Cat)।

কলকাতার খাদ্যবৈচিত্র্য সারা পৃথিবীতে সমাদৃত। বর্তমানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ঝোঁক যেমন বেড়ে চলেছে, একই সঙ্গে বেড়ে চলেছে বিভিন্ন জায়গার জনপ্রিয় খাবার খেয়ে দেখা। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে ট্রাভেল ব্লগিংয়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ফুড ব্লগিং। এর জন্য বিশ্বের বিভিন্ন জনপ্রিয় খাবারের তালিকা মানুষের হাতের মুঠোয় চলে আসছে মুহূর্তের মধ্যে। টেস্ট অ্যাটলাস প্রকাশিত তালিকার মধ্যে রয়েছে কেরলের কোঝিকোড়ের প্যারাগন, যা তাদের বিরিয়ানির জন্য অত্যন্ত জনপ্রিয়। বিশ্বের শীর্ষ ১০টি কিংবদন্তি খাবারের তালিকায় তারা ৫ম স্থান দখল করেছে। অন্য দিকে, ৬ষ্ঠ স্থান দখল করেছে, লখনউয়ের বিখ্যাত টুন্ডে কাবাব, যা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাওয়া গলৌটি কাবাবের জন্য পরিচিত। গত বছর টেস্ট অ্যাটলাস-এর তালিকায় ১৭ নম্বরে থাকলেও, এবছর কলকাতার পিটার ক্যাট রয়েছে তালিকার ১০ নম্বরে।

১৯৭৫ সালে তৈরি হওয়া পিটার ক্যাট, কলকাতার মানুষের ভারতীয় ও মহাদেশীয় ক্যুইজিনের রসনাকে তৃপ্ত করেই আজ ১০০ টি বিশ্ববিখ্যাত রেস্তোরাঁর তালিকার ১০ নম্বরে উঠে এসছে। হ্যাঁ, ঠিকই পড়লেন প্রথম দশের মধ্যেই পিটার ক্যাট।

১৮ এ পার্ক স্ট্রিট, স্টিফেন কোর্ট বললেই চোখের সামনে ভেসে ওঠে চেলো কাবাব (Chelo Kebab)। এখানকার এই সিগনেচার ডিশের টানেই বহু মানুষ ছুটে আসেন পিটার ক্যাটে। পিটার ক্যাট শুধুই কি রেস্তোরাঁ? না, কলকাতার ঐতিহ্য ইতিহাসকে লালন করে একটি স্মরণীয় স্থান উঠেছে এই রেস্তোরাঁ। রেস্তোরাঁয় আসা ফুড লাভার্সদের তালিকায় রয়েছেন সেলেবরাও। ১৯৭৫ সালে তৈরি হওয়া পিটার ক্যাট, কলকাতার মানুষের ভারতীয় ও মহাদেশীয় ক্যুইজিনের রসনাকে তৃপ্ত করেই আজ ১০০ টি বিশ্ববিখ্যাত রেস্তোরাঁর তালিকার ১০ নম্বরে উঠে এসছে। হ্যাঁ, ঠিকই পড়লেন প্রথম দশের মধ্যেই পিটার ক্যাট। 

শীতের মরশুমে এখনও যাঁরা পিটার ক্যাটে যাননি, সময় করে একবার সেখানে গিয়ে বিখ্যাত চেলো কাবাব খেয়ে দেখুন। ক্রোট ওয়েবসাইটও বলছে, এখানকার চেলো কাবাবই খেয়ে দেখতে। এর পাশাপাশি চেখে দেখতে পারেন সিজলার, মিক্সড গ্রিল, দম মাটন রানও। তবে চেলো কাবাব খেলে মনে হবে, এই স্বাদ সত্যিই স্বর্গীয়। মুখে লেগে থাকবে। চার দশক ধরে কলকাতার মানুষের সেবায় রয়েছে পিটার ক্যাট। এখানকার খাবারই নয়, হেরিটেজও কথা বলে। বছরের পর বছর মানুষ এখানে দুপুর থেকে রাত পর্যন্ত ভিড় জমান। নন-ভেজের পাশাপাশি ভেজ আইটেমও বেশ জনপ্রিয়। রয়েছে সুরাপ্রেমীদেরও মনকে ঠান্ডা করার ব্যবস্থা।

 

Developed by DXDasia