কোয়েলকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারোত্তোলনে যুব কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক করেছে হাওড়ার ১৭ বছরের কিশোরী। সম্প্রতি অহমদাবাদে ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ড করে জোড়া সোনা জিতে নিয়েছে বাংলার কোয়েল বর। দুর্দান্ত এই সাফল্যের পরে বঙ্গকন্যাকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাবাকে দেখে উৎসাহীত হয়েই ২০১৮ সাল থেকে ভারোত্তোলন শুরু করে সে। শুরুতেই কোয়েলকে দেখে জাতীয় দলের প্রধান কোচ বিজয় শর্মা বুঝে গিয়েছিলেন এই মেয়ে একদিন সোনা জিতবে।
মোট ১৯২ কেজি ওজন তুলে যুব ভারোত্তোলনে বিশ্বরেকর্ড করেছে কোয়েল। যুব ভারোত্তোলনে ৫৩ কেজি বিভাগে আগের বিশ্বরেকর্ড ছিল ১৮৮ কেজি। কোয়েল তা ভেঙে দিয়েছে। ক্লিন অ্যা ন্ড জার্ক বিভাগে ১০৭ কেজি ওজন তোলে কোয়েল। এই বিভাগে বিশ্বরেকর্ড ছিল ১০৫ কেজি। স্ন্যাচে ৮৫ কেজি ওজন তুলে বিশ্বরেকর্ড স্পর্শ করে কোয়েল। ইউথ ছাড়াও জুনিয়র বিভাগেও সোনা জিতে নিয়েছে। রেকর্ডের হ্যা টট্রিক, জোড়া সোনা। প্রসঙ্গত, ছেলেদের ৬৫ কেজি বিভাগে সোনা জিতেছেন বাংলারই অনীক মোদি।
কোয়েলের বাবা পেশায় মুরগির মাংস বিক্রেতা। তিনিও একসময় নিয়মিত শরীরচর্চা করতেন। বাবাকে দেখে উৎসাহীত হয়েই ২০১৮ সাল থেকে ভারোত্তোলন শুরু করে কোয়েল। তিন তিনটে বিশ্বরেকর্ড যার ঝুলিতে, প্রথমদিনই তাকে দেখে জাতীয় দলের প্রধান কোচ বিজয় শর্মা বুঝে গিয়েছিলেন, এই মেয়ে একদিন সোনা জিতবে। কোয়েলকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে লেখেন, “ওর অভিভাবক, কোচ – সকলকে জানাই শুভেচ্ছা। আগামীদিনে কোয়েল আরো ভালো খেলবে, অলিম্পিক্সে পদক জিতে বাংলার মুখ আরো উজ্জ্বল করবে, এই প্রত্যাশা আমি করি। ওর যে কোনো দরকারে রাজ্য সরকার ওর পাশে থাকবে।”