করোনা চিকিৎসায় খরচের সীমা বেঁধে দিল রাজ্য

তিনটি খাতে নির্দিষ্ট সীমার বেশি টাকা নেওয়া যাবে না

করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে বেশি টাকা নেওয়ার অভিযোগ ওঠে মাঝেমাঝেই। এবার তাতে হস্তক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী বেঁধে দিলেন করোনা চিকিৎসার তিনটি খাতের সর্বোচ্চ খরচ। তার চেয়ে বেশি চার্জ নিতে পারবে না বেসরকারি হাসপাতালগুলি।

শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, নমুনা পরীক্ষার খরচ ২২৫০ টাকার বেশি নিতে পারবে না বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি। করোনা রোগীর চিকিৎসকরা কনসালট্যান্ট ফি দৈনিক নিতে পারবেন সর্বোচ্চ ১ হাজার টাকা। পিপিই-সহ প্রোটেক্টিভ গিয়ারের জন্যও প্রতিদিন ১ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। তিনি বলেছেন, এই তিনটি খাতের বাইরে আরও যে সব খাতে খরচ বেঁধে দেওয়া হবে, তা জানানো হবে দু-তিনদিনের মধ্যে।

কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান ইতিমধ্যেই করোনা চিকিৎসার খরচ কমিয়ে ফেলেছে। বাকিরাও যাতে একটি নির্দিষ্ট সীমার মধ্যে চার্জ নেয়, তার জন্যই এই নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। 

 

Developed by DXDasia