একসঙ্গে ৬০ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠলেন কলকাতা মেডিকেল কলেজে

করোনা চিকিৎসায় নজির গড়ল এই হাসপাতাল

করোনা চিকিৎসায় অভাবনীয় সাফল্য লাভ করল কলকাতা মেডিকেল কলেজ। একসঙ্গে ৬০ জন করোনা আক্রান্ত রোগীকে সুস্থ করে বাড়ি ফেরাল এই হাসপাতাল। এর আগে এমন কৃতিত্বের অধিকারী ছিল এমআর বাঙুর হাসপাতালের। এবার সেই তালিকায় মেডিকেল কলেজেরও নাম উঠল। 

রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে শুরু করলে পশ্চিমবঙ্গ সরকার কলকাতা মেডিকেল কলেজকে পূর্ণ সময়ের তৃতীয় পর্যায়ের হাসপাতাল হিসেবে ঘোষণা করে। নানা রকম অভিযোগ উঠলেও রাজ্যের সবচেয়ে বড়ো করোনা হাসপাতাল হিসেবে উৎকর্ষতার প্রমাণ দিয়ে চলেছে এই হাসপাতাল কর্তৃপক্ষ। যার মধ্যে অন্যতম হল একদিনে ৬০ জন করোনা রোগীর সুস্থ হয়ে ওঠা।

করোনার বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে ওঠা ৬০ জন রোগীকে সোমাবার দুপুরে ফুল এবং মিষ্টি দিয়ে অভিনন্দন জানিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয়। কলকাতা মেডিকেল কলেজের এমন বড়োসড়ো সাফল্যে খুশির জোয়ার বয়ে গিয়েছে নাগরিক মহলে। 

Post Tags
Developed by DXDasia