শীতের আড্ডায় মাছের চপ

মাছের চপ বানানোর সহজ রেসিপি

শীতকাল কড়া নাড়ছে। আর শীতের সন্ধ্যের আড্ডাগুলোকে মনোরম করে তুলতে বাড়িতে বানানো মুচমুচে চপের জুড়ি মেলা ভার। আর সেই চপ যদি হয় মাছের। তাহলে তো মাছে-ভাতে বাঙালির জিভে জল আসবেই। আসুন আজ মাছের চপ বানানোর একটা সহজ রেসিপিতে চোখ রাখি।

কী কী লাগবে
•    কাঁটা ছাড়া মাছের ফিলে (ভেটকি বা রুই) ৪০০ গ্রাম
•    পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
•    রসুন কুচি ১ চা-চামচ
•    আদা কুচি ১ চা-চামচ
•    কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো
•    গরম মসলা গুঁড়ো ১ চা-চামচ
•    নুন স্বাদমতো
•    পুদিনা পাতা কুচি ১ চা-চামচ
•    লেবুর রস ১ টেবিল চামচ
•    ফেটানো ডিম ১টি
•    ব্রেড ক্রাম্ব ১ কাপ
•    ভাজার জন্য তেল

কী ভাবে করবেন
মাছে নুন ও লেবুর রস মেখে ১০ মিনিট রেখে দিন। ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি ও মাছ দিয়ে কষিয়ে নিন। মাছ সেদ্ধ হলে নামিয়ে নিন। মাছের মিশ্রণ ঠান্ডা হলে তাতে পুদিনা পাতা কুচি ও গরম মসলা গুঁড়া দিয়ে মেখে চপ আকারে তৈরি করে নিন। ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব মাখিয়ে ডুবো তেলে বাদামি করে ভেজে সস অথবা পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করুন।

Developed by DXDasia