এক্সক্লুসিভ আড্ডায় কলকাতার প্রকৃতিপ্রেমী ট্যাক্সিচালক ধনঞ্জয় চক্রবর্তী ওরফে বাপি – দেখুন ভিডিও
উপরের লিংকে ক্লিক করে পুরো ভিডিওটি দেখুন
প্রায় ছয়-সাত বছর আগে তিনি জনপ্রিয় হয়েছিলেন তাঁর সবুজ ট্যাক্সির (Green Taxi) জন্য। সেই থেকেই বহন করে চলেছেন সংরক্ষণের লেগাসি, একক প্রয়াসে অনন্য হয়ে উঠছেন। নিজের বাড়ির গন্ডি ছাড়িয়ে চারপাশটা একটু সবুজ করার অদম্য প্রচেষ্টা চালাচ্ছেন। তাই এই মহানগরে আর পাঁচজনের থেকে তাঁকে চেনা যায় আলাদা করে। তাঁর স্যোশাল নাম বাপি গ্রিন ট্যাক্সি (Bapi Green Taxi)। আর পোশাকি নাম ধনঞ্জয় চক্রবর্তী। আপাতত বাংলা কমিক্সের হৃতগৌরব ফিরিয়ে আনার চেষ্টায় তিনি নিবেদিত প্রাণ। এবং তাঁর বিশেষ লক্ষ্য, ক্ষুদে যাত্রীদের সঙ্গে বাংলা কমিক্সের (Bengali Comics) পরিচয় করিয়ে দেওয়া।
ধনঞ্জয় চক্রবর্তী এখন হয়ে গেছেন বাপি গ্রিন ট্যাক্সি। মানুষ চিনছেন, তাঁকে নিয়ে আলোচনা করছেন। কিন্তু আগের সেই ধনঞ্জয় চক্রবর্তী মানুষটা কেমন ছিলেন? আমরা আমাদের চারপাশটাকে সবুজায়নে সাজাতে চাই। কিন্তু আস্ত একটা গাড়িও যে সবুজ হয়ে যেতে পারে, সেই ভাবনা কোথা থেকে এল জানেন? বাপিদার ট্যাক্সিতে ভ্রমণ করতে করতে খুব মনে পড়ে যাচ্ছিল ঋত্বিক ঘটকের (Ritwik Ghatak) ‘অযান্ত্রিক’ ছবির কথা। যেখানে যন্ত্র আর সামান্য যন্ত্র হয়ে থাকেনি, হয়ে উঠেছিল ব্যক্তি মানুষের প্রিয় কোনো বন্ধু।
কলকাতার অ্যামব্রাসাডর বলা হয় হলুদ ট্যাক্সিকে। কলকাতা (Kolkata) শহরটা এখন অনেক বদলে গেছে। ট্যাক্সি কি এখন সংকটের মুখে? বাপিদার ট্যাক্সি চড়েছেন বহু বিখ্যাত ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে অন্যতম অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। এই ভিডিওতে সেই সুখস্মৃতি ভাগ নিয়েছেন বাপিদা। উপরের লিংকে ক্লিক করে দেখুন বাপিদার ট্যাক্সিতে সুন্দর এক সফর।
সঞ্চালনা, পরিকল্পনা ও সম্পাদনাঃ সুমন সাধু
ক্যামেরাঃ মৌনী মণ্ডল
আবহঃ নগর ফিলোমেল
লোকেশনঃ টালিগঞ্জ, কলকাতা
