July 12, 2019 | 11:13 PM

বাংলায় বিশ্বমানের নিউরো বিশ্ববিদ্যালয় গড়তে চান দেশের সেরা নিউরো সার্জেন

‘শতাব্দীর সেরা’ নিউরো সার্জেন ডাঃ রবিন সেনগুপ্তের একান্ত সাক্ষাৎকার

১৯৮৫ সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং-এর স্ত্রী মস্তিষ্কের এক জটিল রোগে আক্রান্ত হন। তাঁদের পারিবারিক চিকিৎসক এবং প্রখ্যাত নিউরো সার্জেন ডাঃ রামামূর্তি পরামর্শ দেন, অস্ত্রোপচার করে এই রোগ সারিয়ে তুলতে পারবেন গোটা দুনিয়ার একজনই, লন্ডন-প্রবাসী ডাঃ রবিন সেনগুপ্ত। তারপর ডাঃ সেনগুপ্তের হাতেই সুস্থ হয়ে ওঠেন রাষ্ট্রপতির স্ত্রী। বিশ্বখ্যাত ডাক্তার রবিন সেনগুপ্ত কলকাতায় গড়ে তুলেছেন দেশের সেরা নিউরোলজি সেন্টার। তাঁর একান্ত সাক্ষাৎকার রইল বঙ্গদর্শনের পাতায়। লিংকে ক্লিক করলে দেখতে পাবেন গোটা ভিডিও। 

Developed by DXDasia