জিভে জল আনা গাজরের বরফি

শিখে নিন কিভাবে সুস্বাদু গাজরের বরফি বানাতে হয়

শীত পড়ার সঙ্গে সঙ্গেই বাজারে হাজির শীতের সবজি গাজরও। এবার গাজরের স্যুপ ও হালুয়া ছাড়া তৈরি করুন গাজরের বরফি। চলুন তৈরি করি গাজরের বরফি।  
উপকরণ- 
    গ্রেটেড গাজর – ২ কাপ
    কন্ডেন্সড মিল্ক – ১ ক্যান ,
    গুঁড়ো দুধ – ১/২ কাপ
    লিকুইড দুধ – ২ কাপ
    এলাচ গুঁড়ো – ১/৪ চা চামচ
    ঘি – ১ টে. চামচ 
    ছাঁচ – নিজেদের পছন্দমতো যে কোন ছাঁচ নিতে পারেন

প্রণালী- 
    প্রথমে প্যানে একচামচ ঘি দিয়ে গাজরগুলোকে ৭/৮ মিনিট ভেজে নিন ।
    তারপর ২ কাপ লিকুইড দুধ দিয়ে ১৫/২০ মিনিটের মতো গাজরের সঙ্গে দুধকে মিশিয়ে দিন।
    দুধ শুকিয়ে গাজর নরম হয়ে গেলে কন্ডেন্স মিল্ক, গুঁড়ো দুধ, আর এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আরও প্রায় ৮/১০ মিনিট মিডিয়াম আঁচে রান্না করুন।   এর সঙ্গে মেশাতে পারেন কাজু এবং আমন্ড পেস্টও। 
    হালুয়ার শুকিয়ে ঘন আর আঠালো হয়ে গেলে নামিয়ে একটু ঠাণ্ডা করে ছাঁচে অল্প ঘি মেখে বরফি বানিয়ে নিন। এক একটি বরফির উপর কাজু ও পেস্তা ছড়িয়ে রূপোর রাংতা লাগিয়ে দিন। তৈরি হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিন ফ্রিজে। অতিথিদের মুখ মিষ্টি করান ঠান্ডা ঠান্ডা গাজর বরফি দিয়ে।

Developed by DXDasia