ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
রাজ্যবাসীকে করোনার প্রতিষেধক দেওয়া হবে বিনামূল্যে। এমনই ইচ্ছেপ্রকাশ করে প্রত্যেক জেলায় পুলিশ ও স্বাস্থ্যকর্তাদের চিঠি পাঠালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, সবার আগে প্রথম সারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া হবে। চিঠির শেষে তিনি শুভেচ্ছা জানান সবাইকে।
মুখ্যমন্ত্রীর চিঠি
ইতিমধ্যে পশ্চিমবঙ্গে দু'বার কোভিড টিকাকরণের মহড়া হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পর কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া যদি হয়, ব্যবস্থা নিতে প্রত্যেক জেলার মেডিক্যাল কলেজে পাঁচটি করে ক্রিটিক্যাল কেয়ার বেড রাখছে স্বাস্থ্য দপ্তর। কলকাতার তিনটি মেডিক্যাল কলেজেও রয়েছে বন্দোবস্ত।
শিগগিরই পুনের সেরাম ইনস্টিটিউটে বানানো কোভিড টিকা ‘কোভিশিল্ড’ আসবে পশ্চিমবঙ্গে। স্বাস্থ্য দপ্তর ঠিক করেছে, শুরুতে রাজ্যের প্রথম সারির ৩ কোটি করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হবে। তারপর ধাপে ধাপে শিশু, বয়স্করা প্রতিষেধক পাবেন। তার জন্য নাম নথিভুক্তকরণের কাজও শুরু হয়েছে স্বাস্থ্যদপ্তর।
