সিআইআই ইস্টার্ন রিজিয়নের ডেপুটি চেয়ারম্যান হলেন চন্দ্রশেখর

এতদিন বন্ধন ব্যাঙ্কের সিইও ও এমডি পদের দায়িত্বে ছিলেন তিনি

বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও চন্দ্রশেখর ঘোষ ২০১৮-১৯ বর্ষে সিআইআই ইস্টার্ন রিজিয়নের ডেপুটি চেয়ারম্যান পদের দায়িত্ব নিলেন। মঙ্গলবার সিআইআই ইস্টার্ন রিজিয়নাল কাউন্সিলের মিটিংএ এই ঘোষণা করা হয়েছে।

চন্দ্রশখর ঘোষ ইতিমধ্যেই সিআইআই  ইকোনমিক অ্যাফেয়ার্স, ফিন্যান্স অ্যান্ড ট্যাক্সেশন কমিটির দায়িত্ব নিয়েছেন। এছাড়াও তিনি ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের ম্যানেজিং কমিটি, এমএসএমই সেক্টর কমিটি এবং ইউকে-ইন্ডিয়া ফিনান্সিয়াল পার্টনারশিপ কমিটিতে আছেন।

 

চন্দ্রশেখর ২০০৭ সালে অশোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘সিনিয়র অশোকা ফেলো’ সম্মান লাভ করেন। ২০১৪ সালে তিনি ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ড পান। ২০১৪-তেই, ‘দি ইকোনমিক টাইমস’এর পক্ষ থেকে ‘এন্ট্রেপ্রিনিউর অফ দি ইয়ার’-এ ভূষিত হন। এছাড়াও, ২০১৫ সালে মাইক্রোফিন্যান্স ইন্ডিয়া অ্যাওয়ার্ডস পেয়েছেন তিনি। 

Developed by DXDasia