খাঁটি মোষের দুধে তৈরি শিমুরালির কালাকাঁদ যেন অমৃত

কালাকাঁদের নাম শুনলে প্রথমেই মনে পড়বে শিমুরালির কথা

কালাকাঁদের নাম শুনলে প্রথমে মনে পড়বে নদিয়ার শিমুরালির কথা। বসিরহাটের যেমন সন্দেশ, মালদার রসকদম্ব, মেদিনীপুরের ক্ষীরের গজা, সিউড়ির মোরব্বা, ঠিক তেমনি শিমুরালির কালাকাঁদ। নাম শুনলে জিভে জল এসে যায়। যেমন স্বাদ তেমনি গন্ধ। খাঁটি মোষের দুধে তৈরি। এরসঙ্গে অন্য কিছু আর দেওয়া হয় না, মোষের দুধ জ্বালিয়ে জ্বালিয়ে তারপর তৈরি হয়।

কালাকাঁদ এত বিখ্যাত কী করে হল নদিয়ার শিমুরালিতে?স্টেশনের পাশেই মহামায়া মিষ্টান্ন ভাণ্ডার। ৮০ বছরের পুরনো দোকান। কালাকাঁদ তৈরির ভাবনা এসেছিল মোষের দুধ দেখে। শঙ্কর ঘোষ বলছেন, ঠাকুরদার আমল থেকেই তাঁরা কালাকাঁদ তৈরি করেন। এতে কোনো ভেজাল থাকে না, আর তাঁরা যে পাকে মিষ্টি তৈরি করেন তা অন্যরা জানেন না। তাই এত বিখ্যাত কালাকাঁদ।

৭০/৮০ বছর আগে যে গোয়ালারা দুধ দিতেন আজও তাঁরাই দুধ দেন। শঙ্কর ঘোষের কথায়, প্রতিদিন ১০০ কিলো দুধ আসে। আর তা দিয়ে তৈরি হয় কালাকাঁদ। শুধু কালাকাঁদ খাওয়ার জন্য শিমুরালি যেতেই পারেন। কৃষ্ণনগর লাইনে চাকদহের ঠিক দুটো স্টেশন আগে, আর দোকান? স্টেশনের গায়েই…

 

Developed by DXDasia