বারুইপুরের ট্যাক্সি ড্রাইভার তৈরি করলেন হাসপাতাল

সাইদুল নস্করের এই হাসপাতালই গ্রামের একমাত্র ভরসা

পেশায় তিনি ট্যাক্সি ডাইভার। কিন্তু স্বপ্ন দেখেন গ্রামের কোনো মানুষই যেন বিনাচিকিৎসায় মারা না যায়। তাই নিজের সর্বস্ব দিয়ে তৈরি করেছেন হাসপাতাল। তাঁর নাম সাইদুল লস্কর।

বারুইপুরের পুনরি গ্রামের বাসিন্দা সাইদুল লস্কর। কলকাতার থেকে সাইদুলের গ্রামের দূরত্ব প্রায় পঞ্চান্ন কিলোমিটার। গাড়ি চালিয়ে সংসার চালান তিনি। কিন্তু হঠাৎই একটি ঘটনা তার জীবনের নতুন মোড় আনে। বারো বছর আগে সাধারণ বুকের যন্ত্রণায় সাইদুলের বোন মারুফা মারা যায়। তখন তাঁর বয়স ছিল সতেরো। তিনি এই ঘটনাতে গভীর আঘাত পান। প্রতিজ্ঞা করেন, আর যেন কেউ বিনাচিকিৎসায় মারা না যায়। কিন্তু তাঁর মতো ট্যাক্সি ডাইভারের পক্ষে এই স্বপ্ন দেখা ছিল অসম্ভব বিষয়। শুরু হয় অর্থ যোগাড়ের কাজ। তাঁর এই কাজে সাহায্য করেন অনেক যাত্রী। পাশে পান স্ত্রী-কেও। নিজের সমস্ত গয়না বিক্রি করে অর্থ তুলে দেন স্বামীর হাতে।

 

 

সাইদুল এর স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে। মুরাফা স্মৃতি ওয়ালফেয়ার আজ পুনরি গ্রামের মানুষের একমাত্র ভরসা। তিরিশটি বেডের ক্ষমতাযুক্ত এই হাসপাতালে এখন পর্যন্ত ছয়টি বেডের ব্যবস্থা হয়ছে। তিনতলা এই হাসপাতাল তৈরির কাজ এখনও চলছে। বারোজন ডাক্তার এখানে চিকিৎসা করেন। ওপিডি চার্জ মাত্র কুড়ি টাকা। এখানে ওষুধ দেওয়া বিনাপয়সায়। একটি এনজিও এই খরচ যোগাড় করেন। এখানে X-Ray machine এবং ECG machines দান করেছেন কিছু সহৃদয় ব্যক্তি। হাসপাতাল তৈরির জন্য ছত্রিশ লক্ষ টাকার ব্যবস্থা করেছে আশেপাশের গ্রামের মানুষ।

Developed by DXDasia