
২০২৪ সালে সর্বোচ্চ পরিমাণ মাংস উৎপাদন হয়েছে বাংলায়
প্রাণীজ প্রোটিন উৎপাদনে কেন্দ্রীয় সরকারের তালিকায় শীর্ষে রয়েছে বাংলা। এ-কথাই উচ্ছ্বাসের সঙ্গে এক্স হ্যান্ডেলে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, রাজ্য সরকারের নতুন-নতুন নীতির সুফল পাচ্ছেন চাষি ও উৎপাদকরা।
মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ডিম-দুধ-মাংস উৎপাদনে দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশকে পিছনে ফেলেছে রাজ্য। কেন্দ্র সরকার এই তথ্য দিয়েছে। রাজ্যের প্রশংসাও করেছে মোদি সরকার। কেন্দ্রীয় তথ্য বলছে, ২০২৪ সালে সর্বোচ্চ পরিমাণ মাংস উৎপাদন হয়েছে বাংলায়। গোটা দেশের ১২.৬২ শতাংশ।
Delighted to know that Bengal has become India’s highest animal protein producer, overtaking even the large state of Uttar Pradesh. GoI has acknowledged that and lauded Bengal in public domain.
As per GOI's just published Animal Husbandry Statistics 2024, Bengal is now…
— Mamata Banerjee (@MamataOfficial) December 16, 2024
দুধ উৎপাদনেও এগিয়ে বাংলা। দেশে দুগ্ধ উৎপাদনের গড় ৩.৭৮ শতাংশ। সেখানে বাংলায় উৎপাদন হয়েছে ৯.৭৬ শতাংশ দুধ। পোলট্রি উৎপাদনেও রেকর্ড করেছে রাজ্য। বাংলায় ডিম উৎপাদনের হার ১৮.০৭ শতাংশ। গোটা দেশের গড় হার ৩,১৮ শতাংশ। সবমিলিয়ে প্রাণীজ প্রোটিন উৎপাদনে দেশের মধ্যে রেকর্ড গড়ল বাংলা।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাণীজ প্রোটিন উৎপাদনে কেন্দ্রের এই স্বীকৃতি প্রমাণ করে যে রাজ্য সরকারের নিত্যনতুন নীতি ও কর্মসূচির সুফল পাচ্ছেন কৃষক ও উৎপাদকেরা। নতুন শক্তিতে বলীয়ান হচ্ছেন তাঁরা।
