চেখে দেখুন হাঁসের সসেজ ও আচার

শহরবাসীর রসনা মেটাতে সরকারের উদ্যোগে বাজারে আসছে শিগগিরই

হাঁসের সসেজ বা আচার খেতে চাইলে, আগে যেতে হত শহরের বাইরে। এবার কলকাতাতেই পাওয়া যাবে এই সুস্বাদু খাবার। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের প্রাণীসম্পদ উন্নয়ন দফতর এমনই এক অভিনব উদ্যোগ নিয়েছে ভোজরসিক মানুষদের জন্য। তবে হাঁসের এই মাংস পাওয়া যাবে শুধুমাত্র দফতরের অন্তর্ভুক্ত দোকানেই।

 

টার্কির একটি বিশেষ শৈলী হল হাঁসের মাংসের তৈরি নানাধরনের খাবার। বিদেশে এইধরনের খাবারের প্রচলন আছে। তাছাড়া স্বাদ এবং পুষ্টিগুণেও হাঁসের মাংস খুব উপাদেয়। রাজ্য সরকারের উদ্যোগে এবার শহরবাসী পেয়ে যাবেন হাঁসের মাংসের তৈরি নানা পদ। বিশেষ ধরনের পাখি ও খরগোশের পর বিশেষ ভাবে তৈরি করা হচ্ছে হাঁসের সসেজ ও আচার। শুধু রসনাতৃপ্তিই নয়, আছে আয়ের সুযোগও। স্বনির্ভর ও স্বাধীন ব্যবসা করতে আগ্রহী মানুষকে প্রশিক্ষণও দেওয়া হবে দফতরের তরফ থেকে। এর ফলে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, পাশাপাশি শহরবাসী পাবেন সুস্বাদু হাঁসের মাংসের স্বাদ। এই উদ্যোগের জন্য আঠারো লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্ত উন্নয়ন বিভাগের তরফ থেকে।

সরকারের এই উদ্যোগে আশার আলো দেখছেন গ্রামের মানুষ। পশ্চিমবঙ্গের গ্রামগুলিতে বিপুল পরিমাণে হাঁসের প্রতিপালন করা হয়। এইসব হাঁসের ডিম বিক্রি মানুষের আয়ের মাধ্যমও। কিন্তু এক্ষেত্রে একটি সমস্যা হল, হঠাৎই হাঁসের ডিম বন্ধ করে দেয়। হাঁসের মাংসের প্রচলন রাজ্যে বিশেষ ভাবে না থাকার জন্য এতদিন সেইসব হাঁসদের হয় মেরে ফেলতে হত, তা না হলে খুব কম দামে বিক্রি করে দিতে হত। কিন্তু সরকারের এই উদ্যোগে সেইসব হাঁস দিয়ে তৈরি করা হবে সসেজ ও আচার। এই উদ্যোগে উৎসাহ দেখিয়েছে স্থানীয় যুবকরা। প্রথম পর্যায়ে নদিয়া ও দক্ষিণ চব্বিশ পরগনার একদল মহিলারা ইতিমধ্যেই শুরু করেছেন কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে এই প্রশিক্ষণ দেওয়া হবে মুর্শিদাবাদ ও বর্ধমানে। এই দুই জেলায় অনেক মানুষ গৃহপালিত পশু হিসাবে প্রচুর পরিমানে হাঁসের প্রতিপালন করে। এই সমস্ত হাঁস মালিকরা রাজ্য প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের আওতায় আনা হবে।

হাঁসের আচার কীভাবে তৈরি করা হয় –
প্রথমে ছোট ছোট করে হাঁসের মাংসকে কাটতে হবে। তারপর মাংসের টুকরোগুলোকে হট এয়ার ওভেনে শুকিয়ে জলশূন্য করতে হবে। ভালো করে শুকনো করা মাংসকে তেলে ভেজে নিতে হবে। এবার এর সঙ্গে আদাকুচি, ধনেগুড়ো, জিরেগুড়ো, লেবুর রস, লঙ্কার গুড়ো মিশিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল আপনার হাঁসের আচার।

Developed by DXDasia