বাঙালির বিশ্বজয়! শিলিগুড়ির রিচা ঘোষ এখন পৃথিবীর ক্রিকেট-ইতিহাসের উজ্জ্বল নাম

এটাই ছিল রিচা ঘোষের প্রথম বিশ্বকাপ

ক্রিকেটর রিচা ঘোষ। বাঙালি বিশ্বকাপ চ্যাম্পিয়ন। ঝুলন গোস্বামীরা যে স্বপ্ন একদিন দেখেছিলেন, তা পূরণ করলেন শিলিগুড়ির রিচা। বয়স বাইশ। গতকালের শ্বাসরুদ্ধকর ক্রিকেট ম্যাচে ৪৪তম ওভারে ব্যাট করতে এসে ২৪ বলে ৩৪ রানের ইনিংসটা না খেললে, ২৯৮ রানে পৌঁছাতে পারত না টিম ইন্ডিয়া।

বিশ্বজয়ের মুহূর্ত

এটাই ছিল রিচা ঘোষের প্রথম বিশ্বকাপ। ৮ ইনিংসে করেছেন ২৩৫ রান, গড় ৩৯.১৬। রিচা ঘোষ এখন ভারতীয় মহিলাদের ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য ফিনিশারদের একজন।

রিচা ঘোষ। আগে মিডিয়াম পেস বোলিং করতেন, সঙ্গে উইকেটকিপিংও চলত। তাঁর স্বপ্নের নায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনিকে দেখেই পেস বোলিং ছেড়ে পাকাপাকিভাবে উইকেটকিপিং শুরু। প্রথমে ওপেন করতেন। তৎকালীন বঙ্গ কোচ বুঝেছিলেন, টিমের জন‌্য মিডল অর্ডার একেবারে পারফেক্ট স্লট রিচার। কারণ পরিস্থিতি যাই হোক না কেন, নেমেই ছক্কা হাঁকানোর সহজাত প্রতিভা রিচার মধ্যে ছিল। এবারের বিশ্বকাপে ছয় মারার লিস্টেও এখনও পর্যন্ত সবার আগে রিচা। বিভিন্ন সংবাদমাধ্যম ও রিচা ঘোষের সাক্ষাৎকার থেকে জানা যায়, কলকাতায় থাকলেই পাটুলির অ‌্যাকাডেমিতে চলে যান রিচা। তারপর পুরো দিন জুড়ে প্র্যাকটিস চলতে থাকে। বল থ্রোয়িংয়ের বিশেষ মেশিন রয়েছে। রাতে প্র্যাকটিসের জন‌্য মাঠে আরও অতিরিক্ত আলো লাগানো হয়েছে। সেখানেই চলত রিচার প্রস্তুতি।

ম্যাচের শেষে রিচা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলেন, “আমার উপর সবার ভরসা ছিল। সবাই বলছিল তুই-ই মারতে পারবি। এটাই আমায় মনোবল জুগিয়েছে। আমরা সকলে একটাই কথা মাথায় রেখেছিলাম, এটা প্রতিযোগিতার শেষ দিন। নিজেদের মধ্যে যা আছে পুরোটা উজাড় করে দিতে হবে। শরীরের শেষ শক্তি পর্যন্ত সমর্পণ করতে হবে। একে অপরের জন্য খেলব আমরা। সব উজাড় করে দাও, এটাই ছিল আমাদের আসল মন্ত্র। স্বপ্ন সত্যি হল। আমরা বিশ্বচ্যাম্পিয়ন। কীরকম লাগছে তা বলতেই পারব না। এই অনুভূতি বাকি সব কিছুর চেয়ে আলাদা।”

কেবলমাত্র ফাইনাল নয়, গোটা টুর্নামেন্টেই ডেথ ওভার (৪১-৫০) রিচা হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর। এই ডেথ ওভারগুলোতে তিনি টুর্নামেন্ট রান তুলেছেন ১৮৫। স্ট্রাইক রেট ১৬৫.১৭, যা বিশ্বকাপের মধ্যে সেরা। এটাই ছিল রিচা ঘোষের প্রথম বিশ্বকাপ। ৮ ইনিংসে করেছেন ২৩৫ রান, গড় ৩৯.১৬। রিচা ঘোষ এখন ভারতীয় মহিলাদের ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য ফিনিশারদের একজন।

চোদ্দো বছর আগে দোসরা এপ্রিল ওয়াংখেড়েতে পুরো দেশকে এক মায়াবী রাত উপহার দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই নভি মুম্বাই-ই সাক্ষী হয়ে থাকল রিচা ঘোষের দুরন্ত ব্যাটিংয়ে। বাংলার রিচা ঘোষ। নামটাই কাফি!
 

Post Tags
Developed by DXDasia