বাম ছেড়ে রাম শিবিরে গেলেন শিলিগুড়ির দাপুটে নেতা

বাম-আব্বাস জোটের বিরোধিতা করে লিখেছিলেন বিস্ফোরক চিঠি

জল্পনা সত্যি করে বিজেপিতে যোগ দিলেন শিলিগুড়ির বাম নেতা শঙ্কর ঘোষ। আজ কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে পদ্ম পতাকা হাতে তুলে নেন। সঙ্গে হাজির ছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত।

মঙ্গলবার সিপিএমের দার্জিলিং জেলা কমিটির সম্পাদক জীবেশ সরকারের কাছে চিঠি পাঠান অশোক ভট্টাচার্যের ডান হাত বলে পরিচিত এই যুবনেতা। অভিযোগ করেন, দলের ভিতর বির্তক এবং আলোচনার পরিসর কমে আসছে। বিভাজনের রাজনীতি আরও বাড়িয়ে দেবে ইন্ডিয়ান সেক্যুলার ফন্টের সঙ্গে বামদের জোট। চিঠিতে তিনি দল থেকে অব্যহতি চেয়েছিলেন। কিন্তু এই দাপুটে নেতাকে সিপিএম থেকে বহিষ্কার করা হয়। তখনই কানাঘুষো শোনা যাচ্ছিল, শঙ্কর ঘোষ বিজেপিতে যেতে পারেন। আমাদের অনুমান সঠিক প্রমাণিত হল আজ। 

রাজনৈতিক মহল মনে করছে, শঙ্করবাবু বিজেপিতে যোগ দেওয়ায় বাম শিবির ধাক্কা খেল। শিলিগুড়ি ও আশেপাশের অঞ্চলে ব্যাপক প্রভাব রয়েছে এই যুব নেতার। বিধানসভা নির্বাচনে তাঁর টিকিট পাওয়া এবার কেবল সময়ের অপেক্ষা।  
 

Developed by DXDasia