আব্বাসের সঙ্গে জোটের বিরোধিতা করে দল ছাড়লেন শিলিগুড়ির বাম নেতা

ইস্তফা দিলেন পুরসভা থেকে

দল ছাড়লেন শিলিগুড়ির বাম রাজনীতির পরিচিত মুখ শঙ্কর ঘোষ। সিপিএমের সঙ্গে ৩ দশকের সম্পর্ক ছিন্ন করলেন। 

মঙ্গলবার সিপিএমের দার্জিলিং জেলা কমিটির সম্পাদক জীবেশ সরকারের কাছে চিঠি পাঠান এই যুবনেতা। দলের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যহতি চান। কারণ হিসেবে দেখিয়েছেন একাধিক যুক্তি। লিখেছেন, দলের ভিতর বির্তক এবং আলোচনার পরিসর কমে আসছে। বিভাজনের রাজনীতি আরও বাড়িয়ে দেবে ইন্ডিয়ান সেক্যুলার ফন্টের সঙ্গে বামদের জোট। চিঠি দেওয়ার পর তাঁকে দল থেকে বহিষ্কার করেছে সিপিএম। রাজনৈতিক মহলে গুঞ্জন, এবার শঙ্কর যোগ দিতে পারেন বিজেপিতে। 

অশোক ভট্টাচার্যের ডান হাত হিসেবে পরিচিত ছিলেন শঙ্কর ঘোষ। ইতিমধ্যে শিলিগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। 

 

Developed by DXDasia