সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা, বাংলার হয়ে অসামান্য গোল রবি হাঁসদার

এই নিয়ে ৩৩ বার ভারত সেরা হল বাংলা

দীর্ঘ ছয় বছরের অবসান। আবার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা (Santosh Trophy Champion Bengal)। সঞ্জয় সেনের হাত ধরে ২০১৬-১৭ মরশুমের পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল বঙ্গ ব্রিগেড। ফাইনালে কেরলকে হারাল ১-০ গোলে। ম্যান অফ দ্য ম্যাচ রবি হাঁসদা, বাংলার হয়ে একমাত্র গোল তাঁরই। বঙ্গ ব্রিগেডকে শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শুভেচ্ছা জানান সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে বাংলাকে ১-০ এগিয়ে দেন রবি হাঁসদা। এদিকে ফাইনালে গোল করে একটি সন্তোষ ট্রফিতে ১২টি গোল করলেন রবি। ছাপিয়ে গেলেন কিংবদন্তি মহম্মদ হাবিবকেও।

সামাজিক মাধ্যমে এদিন মমতা বন্দোপাধ্যায় লেখেন, “অনেক শুভেচ্ছা বাংলা ব্রিগেডকে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা। ৩৩ বার খেতাব জয় হল। অসাধারণ গোল করেছেন রবি হাঁসদা। অনেক অনেক অভিনন্দন কোচ সঞ্জয় সেনকে। এবং অধিনায়ক চাকু মাণ্ডিকে।”

 

ম্যাচে এদিন প্রথম থেকেই গোলের জন্য ঝাঁপায় সঞ্জয় সেনের দল। মাঝ মাঠের দখল রেখেছিলেন চাকু মাণ্ডি, আদিত্য থাপা। দুই উইং দিয়ে আক্রমণে ওঠার দায়িত্ব ছিল আবু সুফিয়ান ও মনোতোষ মাজির। তবে ম্যাচে ছিলেন না নরহরি শ্রেষ্ঠা। রবির উপরই ভরসা রেকেছিলেন সঞ্জয় সেন। প্রথমার্ধে লাগাতার আক্রমণেও গোলের মুখ খুলতে পারেনি বঙ্গ ব্রিগেড। তবে দ্বিতীয়ার্ধে একাধিকবার গোলের সুযোগ এসে যায় বাংলার। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে বাংলাকে ১-০ এগিয়ে দেন রবি হাঁসদা। এদিকে ফাইনালে গোল করে একটি সন্তোষ ট্রফিতে ১২টি গোল করলেন রবি। ছাপিয়ে গেলেন কিংবদন্তি মহম্মদ হাবিবকেও।

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “দীর্ঘ ৬ বছর পর সন্তোষ ট্রফি জিতল বাংলা। ৭৮তম সন্তোষ ট্রফি-তে কেরলের মত শক্তিশালী দলকে হারিয়ে এই নিয়ে ৩৩ বার ভারত সেরা হল বাংলা। সঞ্জয় সেনের অসামান্য কোচিং এবং চাকু মাণ্ডির অধিনায়কত্বে বাংলার ফুটবলারদের অনবদ্য পারফরমেন্সের ফলেই এই জয়।”
 

Post Tags
Developed by DXDasia