
পোস্টার অফ দ্য ডে — মোঃ কাম্রুজ্জামান জন
করোনা ভাইরাসের আকৃতিতে রাস্তার সিগন্যাল। ঘরে থাকার বার্তা। এমন কাণ্ডটাই ঘটিয়েছেন বাংলাদেশের শিল্পী কাম্রুজ্জামান জন। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।
পোস্টার অফ দ্য ডে
আজকের পোস্টার অফ দ্য ডে কাম্রুজ্জামান জনের এই দুর্দান্ত কাজটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে স্নাতক স্তরের পড়াশনা শেষ করেছেন। বর্তমানে একটি বিজ্ঞাপন সংস্থার শিল্প নির্দেশক হিসেবে নিযুক্ত রয়েছেন। রেসপন্সিবিলিটি/ ডিউটি এই শব্দগুলো নতুনভাবে ভাবতে শেখাচ্ছে হোম কোয়ারেন্টাইন। গৃহবন্দি অবস্থায় অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ছেন। তবে এই মুহূর্তে ঘরে থাকা এবং নিজেকে ও চারপাশের মানুষকে সেফ রাখাই প্রধান দায়িত্ব। এই পোস্টারে দেখা যাচ্ছে একটি সিগন্যাল, তাতে গ্রিন সিগন্যালের আকার নিয়েছে করোনা ভাইরাস। পাশে লেখা স্বাধীনতা সংক্রামিত হোক। হ্যাঁ স্বাধীনতা, স্বেচ্ছাচার নয়।
আজকের পোস্টার অফ দ্য ডে'র জন্য মনোনীত হলেন কাম্রুজ্জামান জন। শিল্পীকে অভিনন্দন।
