
পোস্টার অফ দ্য ডে — দেবজ্যোতি রায়
স্ক্যান করলেই সরাসরি পৌঁছে যাওয়া যাবে #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের ফেসবুক পেজটিতে। এরকম চরম অস্থির সময়ে ইতিবাচক চিন্তাভাবনার জন্য উত্তরণ চৌধুরী এই অনবদ্য উদ্যোগটি নিয়েছিলেন কয়েকমাস আগে। করোনা জীবাণুর আকৃতিতে এবার স্ক্যানার। এমন কাণ্ডটাই ঘটিয়েছেন শিল্পী দেবজ্যোতি রায়। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।
পোস্টার অফ দ্য ডে
আজকের পোস্টার অফ দ্য ডে দেবজ্যোতি রায়ের এই দুর্দান্ত কাজটি। দেবজ্যোতি কলকাতার দ্য ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড ড্রাফটম্যানশিপ থেকে পড়াশোনা করে বর্তমানে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করেন। এই পোস্টারে তিনি একটি স্ক্যানার দেখিয়েছেন, যেটা স্ক্যান করলে সরাসরি পৌঁছে যাওয়া যাবে এই কন্টেস্টের ফেসবুক পেজে। শিল্পী চেয়েছেন মানুষের সঙ্গে মানুষের সংযোগ ঘটাতে। এখন ভার্চুয়াল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া এই সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেবজ্যোতি চান, প্রত্যেক শিল্পীরাই গুরুত্বপূর্ণ ইতিবাচক চিন্তাভাবনা করছে, প্রত্যেকের কাজই দেখা উচিত৷
আজকের পোস্টার অফ দ্য ডে'র জন্য মনোনীত হলেন দেবজ্যোতি রায়। শিল্পীকে অভিনন্দন।
