করোনা জীবাণুর আকৃতিতে উঠে এল নারীশক্তির বার্তা

পোস্টার অদ দ্য ডে — রূপক নিয়োগী

এবার করোনা জীবাণুর আকৃতিতে দেখা গেল নারীশক্তির কথা। অবাক হচ্ছেন! হ্যাঁ, এমন কাণ্ডটাই ঘটিয়েছেন শিল্পী রূপক নিয়োগী। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে

আজকের পোস্টার অফ দ্য ডে রূপক নিয়োগীর এই দুর্দান্ত কাজটি। চন্দননগরের ছেলে রূপক গণিত নিয়ে পড়াশোনা করলেও পরবর্তীতে চলে আসেন বিজ্ঞাপনের দুনিয়ায়। কারণ ছোটো থেকেই আঁকার প্রতি ঝোঁক ছিল তাঁর। প্রায় নয়-দশ বছর ধরে তিনি বিজ্ঞাপনে কাজ করছেন। বর্তমানে একটি বেসরকারি বিজ্ঞাপন সংস্থায় ভিস্যুয়ালাইজার ইলাস্ট্রেটর হিসেবে নিযুক্ত আছেন। রূপকের এই পোস্টারটিতে উঠে এসেছে নারীশক্তির কথা। তারা একে অপরের হাত ধরে পাশাপাশি অবস্থানে রয়েছে। প্রত্যেকটা যুগেই নারীশক্তি নিয়ে সোচ্চার হয়েছেন কিছু মানুষ। রেফারেন্সে এসেছে বহু পুরাণকথা, সাহিত্য এবং সংস্কৃতি। নারী-পুরুষ বিভাজন যেদিন আর থাকবে না, সেইদিন বারবার কাউকে নারীশক্তি নিয়ে আলাদা করে ঘোষণা করতে হবে না। তাঁরা আগে নিজের পায়ে দাঁড়াবেন, বাকি জীবন তো তারপরের কথা। এই কঠিন সংকটের সময় মারণ জীবাণুকে সামনে রেখে সেই ইতিবাচক বার্তাই দিতে চাইছেন রূপক নিয়োগী।

আজকের পোস্টার অফ দ্য ডে'র জন্য মনোনীত হলেন রূপক নিয়োগী। শিল্পীকে অভিনন্দন।

Developed by DXDasia