মারণ জীবাণুর আকারে এবার সূর্যমুখী, যা আলোর চেয়েও উজ্জ্বল

পোস্টার অফ দ্য ডে — শুভদীপ দাঁ

করোনা জীবাণুর আকৃতি নিল সূর্যমুখী ফুল। অবাক হচ্ছেন! হ্যাঁ, এমন কাণ্ডটাই ঘটিয়েছেন শিল্পী শুভদীপ দাঁ। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।

পোস্টার অফ দ্য ডে

আজকের পোস্টার অফ দ্য ডে শুভদীপ দাঁর এই দুর্দান্ত কাজটি। শুভদীপ কলকাতার দ্য ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফ্টম্যানশিপ থেকে  ব্যাচেলর অফ ভিসুয়্যাল আর্ট নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিজ্ঞাপন সংস্থার ক্রিয়েটিভ আর্ট সুপারভাইজার। শুভদীপের এই পোস্টারটিতে দেখা যাচ্ছে, তিনি কোভিড ১৯-এর আকারে নিয়ে এসেছেন সূর্যমুখী ফুল। শিল্পের ইতিহাসের সেই প্রথম দিন থেকে এই ফুলকে কেন্দ্র করে শিল্পীরা নানান জিনিস তৈরি করেছেন। কথিত আছে, সূর্যমুখী ফুলের মধ্যে রয়েছে সাংঘাতিক ইতিবাচকতা। তার রং কাঁচা হলুদ। যা আলোর চেয়েও উজ্জ্বল। এমন এক অন্ধকারময় দিনে শুভদীপ তাই প্রতীকী হিসাবে এমন ভাবনা বেছে নিয়েছেন।

আজকের পোস্টার অফ দ্য ডে'র জন্য মনোনীত হলেন শুভদীপ দাঁ। শিল্পীকে অভিনন্দন।
 

Developed by DXDasia