
পোস্টার অফ দ্য ডে — অমিত বিশ্বাস
#গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ। ভাইরাসের আকৃতিতে এবার উঠে এল বাংলার লোকশিল্প।
পোস্টার অফ দ্য ডে
আজকের পোস্টার অফ দ্য ডে অমিত বিশ্বাসের এই দুর্দান্ত কাজটি। অমিতের বাস নদীয়া জেলার কৃষ্ণনগরে। পেশা এবং নেশায় একজন ছবি আঁকিয়ে। দীর্ঘদিন ধরে তিনি দুই বাংলার লৌকিক রসদ নিয়ে সেগুলিকে নিজের মতো বিভিন্ন শিল্পকলায় উপস্থাপন করে চলেছেন। 17th Asian Art BIENNIAL of Bangladesh -এ বিশ্বের ৫৪টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে ভারতীয় শিল্পী হিসাবে অমিতের শিল্পকর্ম নির্বাচিত হয়েছিল। মূলত বাংলার লোকশিল্প নিয়েই তাঁর কাজ। অমিত এই পোস্টারের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন এবং কুর্নিশ জানিয়েছেন সেইসব মানুষদের প্রতি, যাঁরা করোনা পরিস্থিতি মোকাবিলা করছেন সামনের সারি থেকে। যাঁদের বাড়িতে বসে থাকার অবকাশ নেই৷ তাঁরা ডাক্তার, নার্স, পুলিশ, সেনাবাহিনী, সাফাইকর্মীদের মতো অসংখ্য মানুষ। এই অন্ধকার সময়ে তাঁরাই বন্ধুর মতো কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন পরিস্থিতির সঙ্গে।
আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন অমিত বিশ্বাস। শিল্পীকে অভিনন্দন।
