মারণ জীবাণুর আকৃতিতে লক্ষ্মীর সরা, ঠিক যেন আলপনা-চিত্র

পোস্টার অফ দ্য ডে — তৌসিফ হক

#গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ। ভাইরাসের আকৃতিতে এবার উঠে এল লক্ষ্মীর সরা। এই শিল্প বহু প্রাচীন এবং এটি বাংলার নিজস্ব শিল্প বলে বিবেচিত।

পোস্টার অফ দ্য ডে

আজকের পোস্টার অফ দ্য ডে তৌসিফ হকের এই দুর্দান্ত কাজটি। তৌসিফ থাকেন বর্ধমান শহরে। পেশা এবং নেশায় একজন ছবি আঁকিয়ে। বাংলা বইয়ের প্রচ্ছদ থেকে নানারকম ইলাস্ট্রেশনের কাজ করে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন তৌসিফ। এই ছবিটি তিনি লক্ষ্মীর সরার আদলে তৈরি করেছেন। এটি একটি ঐতিহ্যবাহী গ্রামীন শিল্প। যেখানে মাটির সরার উপর রংবেরঙের আলপনা করা থাকে। পুরো কাজটিই তৌসিফ মোবাইলে আঙুলের সাহায্যে এঁকেছেন। এরকমভাবে শুধুমাত্র মোবাইলের মাধ্যমে তিনি প্রায় দুই হাজারের উপর ছবি এঁকেছেন বলে জানান। পোস্টারের নিচে তিনি লিখে দিয়েছেন, মোবাইলে আঙুল বুলিয়ে আঁকার ইচ্ছে ছড়িয়ে যাক সকলের মনে।

আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন তৌসিফ হক। শিল্পীকে অভিনন্দন।
 

Developed by DXDasia