
পোস্টার অফ দ্য ডে — অনাইকা সাহা
এবার ছয় বছর বয়সী এক শিশু সামিল হলেন করোনা নামক মহামারীর মহাযুদ্ধে। নিজের আঁকার মাধ্যমে তিনি বলে উঠলেন, যত নোংরা, বাজে রোগ সব দূর হটো। #গোভাইরালটুস্টপদ্যভাইরাস নামের একটি উদ্যোগে বলা হয়েছিল, করোনা জীবাণুর আকৃতিকে অবলম্বন করে ইতিবাচক শিল্প সৃষ্টি করতে হবে। যে অজানা জীবাণু ছিল মৃত্যুর প্রতীক, তাই-ই শিল্পীদের কাছে হয়ে উঠছে বাঁচার রসদ।
পোস্টার অফ দ্য ডে
আজকের পোস্টার অফ দ্য ডে অনাইকা সাহার এই দুর্দান্ত কাজটি। অনাইকার বয়স মাত্র ছয়। মুম্বাইয়ের গুন্দেচা এডুকেশন অ্যাকাডেমির ক্লাস ওয়ানের ছাত্রী সে। অনাইকার এই পোস্টারটিতে দেখা যাচ্ছে একটি প্যাঁচা। যার চোখ বলে দিচ্ছে অনেককিছুই। চোখের আকৃতি ঠিক অনেকটা যেন মারণ জীবাণু কোভিড১৯-এর মতোই। বছর ছয়েকের এই কন্যার কাজ দেখে মুগ্ধ নেটিজেনরা। প্রশংসাও এসেছে প্রচুর। অতএব এই কাজটিই আজ জায়গা করে নিল বঙ্গদর্শনের কন্টেস্টে।
আজকের পোস্টার অফ দ্য ডে’র জন্য মনোনীত হলেন অনাইকা সাহা। এই ছোট্ট শিল্পীকে জানাই অভিনন্দন।
