স্বস্তির খবর! বর্তমানে কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা মাত্র একটি

কলকাতার করোনা ভাইরাসের সংক্রমণে তীব্রতার হার কমে মাত্র ০.৮৯ নেমে এসেছে

করোনা আবহে স্বস্তির খবর। রোববার কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা কমে একে নেমে এল। স্বাস্থ্যভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১১ মে শহরে মোট কনটেনমেন্ট জোনের সংখ্যা ছিল ৩৩৮। সেখানে ৫ সেপ্টেম্বর) মাত্র একটিতে নেমে এসেছে। কোভিডের আতঙ্ক কাটছে ধীরে ধীরে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।


    
বর্তমানে কলকাতার উত্তরে ২৬ নম্বর ওয়ার্ডের লোহাপট্টির কাছে ১৩ ও ২১ নম্বর উমেশ দত্ত লেনের দু’টি বাড়ি মিলিয়ে শহরে এই মুহূর্তে করোনার একমাত্র কনটেনমেন্ট জোনটি রয়েছে। প্রতি ওয়ার্ডে করোনার টেস্টিং, শনাক্তকরণ এবং পজিটিভ রোগীদের আইসোলেশনে নিয়ে যাওয়ার কারণেই শহরে সংক্রমণ কমছে বলে মনে করছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

সোর্স https://wb.gov.in/containment-zones-in-west-bengal.aspx

এদিকে, দুই সপ্তাহ আগে ভাইরোলজিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী, কলকাতার করোনা ভাইরাসের সংক্রমণে তীব্রতার হার কমে মাত্র ০.৮৯ নেমে এসেছে। অর্থাৎ একজন করোনা আক্রান্ত রোগী মাত্র ০.৮৯ জনকে ভাইরাস দ্বারা সংক্রমিত করতে পারছেন। রাজ্যের ক্ষেত্রে ভাইরাসের এই ক্ষমতা ০.৯৬ জন। বিশেষজ্ঞদের দাবি, করোনার তীব্রতা তাই আরও কমে গিয়েছে কলকাতায়। এই পরিস্থিতিতে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমলে সত্যিই যুদ্ধ জয় করা হবে।
 

Post Tags
Developed by DXDasia