শ্রমিক ভবনে আয়োজিত হল সম্মেলন
দৈনন্দিন জীবনে এলজিবিটি সম্প্রদায়কে এখনও প্রতিনিয়ত বঞ্চনা এবং নিপীড়নের শিকার হতে হয়। এবারের বিধানসভা নির্বাচনের ইস্তেহারে তৃতীয় লিঙ্গ তথা এলজিবিটিদের অধিকার সুনিশ্চিত করার অঙ্গীকার রেখেছে সিপিএম। আজ বাম প্রার্থীরা সরাসরি এলজিবিটি কর্মীদের মুখোমুখি হলেন কলকাতায়।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ কলকাতা কেন্দ্রের প্রার্থী ডঃ নন্দিনী মুখোপাধ্যায় মিলিত হয়েছিলেন এলজিবিটি কর্মীদের সঙ্গে। রুটি-রুজির লড়াই ও লিঙ্গসাম্যের জন্য সংগ্রামকে বেঁধে ফেলেছিলেন একই অভিমুখে। কলকাতার শ্রমিক ভবনে সম্মেলন আয়োজিত হয়েছিল। আজ একই জায়গায় দীপ্সিতা ধর-সহ বাম প্রার্থীরা এলজিবিটি অধিকারের পক্ষে জোরালো সওয়াল করলেন। এলজিবিটি কমিউনিটির একটি বড়ো অংশের মানুষেরা আশা করছেন, বামেরা সরকার গড়লে তাঁদের জন্য ইতিবাচক পদক্ষেপ নেবেন।