মমতা-শুভেন্দু-মীনাক্ষীর লড়াইয়ের মাঝে মানুষ কী ভাবছেন?
আসন্ন বিধানসভা নির্বাচন ২০২১-এর প্রথম ও দ্বিতীয় দফা যথাক্রমে ২৭ মার্চ এবং ১ এপ্রিল। ঠিক এমন অবস্থায় টিম বঙ্গদর্শন ঘুরছে সারা বাংলা। আমাদের নজরে থাকবে নতুন প্রার্থীদের প্রচার। সেই সঙ্গে হেভিওয়েট প্রার্থীদের কেন্দ্রেও পৌঁছে যাব আমরা। বাংলার মানুষ কী ভাবছেন, স্বচ্ছ এবং সঠিক জনমত তুলে ধরার দায়িত্ব আমাদের।
জন-গণ-মন আজ হাই-ভোল্টেজ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে। সেখানে ভোট হবে দ্বিতীয় দফায়, অর্থাৎ ১ এপ্রিল। জমি আন্দোলনকে কেন্দ্র করে নন্দীগ্রাম নামের সঙ্গে মানুষ পরিচিত হন বাম জমানার শেষ দিকে। এই মুহূর্তে শুধুমাত্র বাংলা নয়, সারা দেশের চোখ নন্দীগ্রামের দিকে। সবটাই এক্সক্লুসিভ তুলে ধরেছি আমরা। নন্দীগ্রাম কেন্দ্রে এবারের প্রার্থী তালিকাঃ
তৃণমূল কংগ্রেসঃ মমতা বন্দ্যোপাধ্যায়
বিজেপিঃ শুভেন্দু অধিকারী
সংযুক্ত মোর্চাঃ মীনাক্ষী মুখোপাধ্যায়
দেখুন সম্পূর্ণ ভিডিও এবং অবশ্যই মতামত রাখুন।