
পেস আইআইটি অ্যান্ড মেডিক্যাল শুরু করেছে একটি সামাজিক উদ্যোগ
স্বপ্ন আছে অঢেল, কিন্তু সামর্থ্যের কোনো পরিসর নেই। কিন্তু পিছপা না হওয়ার অঙ্গীকার থেকেই শুরু হয়েছিল কিছু অদম্য জেদের লড়াই। অর্থ জীবনের পথে যতই বাঁধা হয়ে দাঁড়াক, নিজের পায়ে দাঁড়াতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। তাই এতকিছুর পরেও অর্থের কাছে হার মানেনি তিয়াসা, অভয়দের ভবিষ্যৎ। তিলে তিলে বেড়ে ওঠা স্বপ্নগুলো জ্বলে পুড়ে খাঁক হয়ে যায়নি। হার না মানা মানসিকতা, পড়াশোনার প্রতি অদম্য জেদ এবং পেস আইআইটি অ্যান্ড মেডিক্যাল (কলকাতা)-এর সহায়তা তাদেরকে স্বপ্নের দিকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছে।

পেস আইআইটি অ্যান্ড মেডিক্যাল শুরু করেছে একটি সামাজিক উদ্যোগ। অর্থনৈতিকভাবে দুর্বল কিন্তু অতন্ত্য মেধাবী ছাত্র-ছাত্রীদের স্বপ্নপূরণ করতে এবং তাদের স্কলারশিপ দিয়ে সাফল্যের চৌকাঠে পৌঁছে দিতে সাহায্য করছে পেস কলকাতা। তাদের উদ্যোগে গত বছর শুরু হয়েছিল ‘তিয়াসার খোঁজ’। তিয়াসা মজুমদার, এক দরিদ্র ট্যাক্সি চালকের মেয়ে। তার ডাক্তারি পড়ার পথে বাধ সেজেছিল অর্থ। প্রথমবার ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় ব্যর্থ হবার পর যখন সে ভেবেছিল আর হয়তো ডাক্তার হওয়া হয়ে হবে না, ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় পেস কলকাতার মতো সংগঠন। অর্থ সাহায্য ছাড়াও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয় পেসের পক্ষ থেকে। প্রবেশিকা পরীক্ষায় ব্যর্থ হওয়া তিয়াসা-ই ১৪১ র্যাঙ্ক করে আরজিকর মেডিকেল কলেজে পড়াশোনা শুরু করেছে। তিয়াসার নামেই গতবছর শুরু করা হয়েছে ‘তিয়াসার খোঁজ’।

শুধুমাত্র তিয়াসা একা নয়, শহর-মফস্সল-গ্রামে এরকম ছড়িয়ে রয়েছে হাজার হাজার প্রতিভা। তাদেরই দুইজন অভয় এবং তনুশ্রী। ফুটপাথ বই বিক্রেতার ছেলে অভয় এবং দারিদ্র্যের সঙ্গে লড়াই করা তনুশ্রীকেও তাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্যও করেছে এই সংগঠন।
তিয়াসা, অভয় এবং তনুশ্রীদের এই লড়াই ও সাফল্য প্রেরণা জুগিয়েছে এরকম আরও প্রতিভাদের। উদ্দীপ্ত করেছে যুবসমাজকেও। গতবছরের অপ্রত্যাশিত সাফল্যের উপর পর আমাদের চারপাশে সমাজের প্রতিটা কোণে ছড়িয়ে থাকা আরও তিয়াসাদের খোঁজার চেষ্টায় এবছর শুরু হয়েছে তিয়াসার খোঁজ পর্ব- ২। তাদের ওয়েবসাইটে (www.tiyasarkhoj.com)-এ গিয়ে মনোনীত করা যাবে নতুন নতুন তিয়াসাদের। যারা আপনার পাশের বাড়িতেই হয়তো থাকে, কিংবা আপনার বাড়িতেই, তাদের প্রত্যেকের সঙ্গেই যোগাযোগ করতে চায় ‘তিয়াসার খোঁজ’। স্বপ্ন দেখা শেষ নয়, বরং জীবনের আলোর পথে অনেকটা পৌঁছে দিতে এবং উজ্জ্বল পথকে আরও চওড়া করতে এই সংগঠন আপনাদের পাশে থাকতে দৃঢ়প্রতিজ্ঞ।
