পূর্ব ভারতের প্রথম কার রেসিং দলের যাত্রা শুরু কলকাতায়

ভারতে প্রথমবার মোটর স্পোর্টসে অংশ নিচ্ছে কলকাতা

এবার কার রেসিং গেমে সামিল হল তিলোত্তমা। গতির দুনিয়ায় পা রেখে চমক দিল পূর্ব ভারতের প্রথম রেসিং দল।

মুম্বাই, চেন্নাই, ব্যাঙালুরুর মতো শহরে মোটর স্পোর্টস বেশ জনপ্রিয়। ক্রিকেট এবং ফুটবল নিয়ে কলকাতার উন্মাদনা যত বেশি, কার রেসিং গেম নিয়ে ততটা চোখে পড়ে না। যদিও দর্শকের সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে সিটি অব জয়ের নিজস্ব রেসিং দল এতদিন ছিল না। সেই অসম্ভবকে সম্ভব করলেন দেবদত্ত ওরফে জন মুখোপাধ্যায়। তাঁর হাত ধরে যাত্রা শুরু করল পশ্চিমবঙ্গের প্রথম কার রেসিং দল কলকাতা জোবা রেসিং বা সংক্ষেপে কেজেআর। সম্প্রতি দলের লোগো উদ্বোধন করেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্য-সহ বিশিষ্টজনেরা। 

প্রথম বাঙালি ফর্মুলা ওয়ান মার্শাল জন মুখোপাধ্যায়ের উদ্যোগে সারা ভারতে প্রথমবার মোটর স্পোর্টসে অংশ নিচ্ছে কলকাতা। দেবদত্তের ছেলে তথাগত মুখোপাধ্যায় বর্তমানে ভারতের সর্বকনিষ্ঠ রেসার। তিনিও যুক্ত রয়েছেন এই ফর্মুলা ওয়ান টিমে। 

মহানগরের কার রেসিং প্রেমীরা আশাবাদী, ভারতীয় মোটর স্পোর্টসের দুনিয়ায় তাক লাগিয়ে দেবে কেজেআর। 

 

Post Tags
Developed by DXDasia