
AAEI-এর তরফে আয়োজিত হয়েছিল ভিন্টেজ গাড়িতে হেরিটেজ ট্যুর
ভালোবাসার নির্দিষ্ট কোনও নিয়ম নেই, বয়স নেই। তাই ভালোবাসারা কখনও ‘বুড়ো’ হয় না। আজ যাঁরা প্রবীণ হয়েছেন, তাঁদের সময় ‘সেন্ট ভ্যালেন্টাইন’-কে তাঁরা চিনতেন না, আর এখন ফেব্রুয়ারি মাস এলেই হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়ান সেন্ট ভ্যালেন্টাইন। শুধু ১৪ ফেব্রুয়ারি নয়, এখন পালিত হয় ‘ভ্যালেন্টাইন সপ্তাহ’। আর এই ‘ভ্যালেন্টাইন সপ্তাহ’ স্মরণীয় করে তুলতে কলকাতায় এই প্রথম প্রবীণ দম্পতিদের কথা মাথায় রেখে AAEI(অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইণ্ডিয়া)-এর তরফে আয়োজিত হয়েছিল ভিন্টেজ গাড়িতে হেরিটেজ ট্যুর।
আরও পড়ুন: শহরে ‘পাঁচটি তারার তিমির’
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ‘ভ্যালেন্টাইন উইক’, চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ভিন্টেজ গাড়িতে চড়ে মনের মানুষদের সঙ্গে নিয়ে ৭৫ উর্দ্ধ প্রবীণ দম্পতিরা ঘুরে দেখলেন নেতাজির বাড়ি, বিদ্যাসাগরের বাড়ি, বিবেকানন্দের বাড়ি এবং শহরের একের পর এক ঐতিহ্যবাহী স্থাপত্য। শতাব্দিপ্রাচীন ক্যালকাটা ক্লাব থেকে রবিবার শীতের সকালে শুরু হয় এই হেরিটেজ ট্যুর। ঐতিহ্যবাহী বিরল ভারতীয় এবং বিদেশি Left Hand Jeep সহ একাধিক প্রাচীন বাইক ও গাড়ি রবিবারের সকালে শহরের বুকে হেরিটেজ ট্যুরে সামিল হয়েছিল। গাড়িগুলির মধ্যে বেশির ভাগ গাড়িই সেঞ্চুরি পার করেছে, আবার কোনও কোনও গাড়ি সেঞ্চুরির দরজায়।
“অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইণ্ডিয়া-এর বয়স ১১৭, শহরে এই প্রথম এভাবে ‘ভ্যালেন্টাইন উইক’ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। কলকাতায় এটাই প্রথম ভিন্টেজ গাড়িতে হেরিটেজ ট্যুর। এই ট্যুর মূলত প্রবীণ দম্পতিদের কথা ভেবেই, তবে যাঁরা অংশগ্রহণ করতে পারবেন, তাঁদের বয়স হতে হবে ৭৫ বা তার বেশি। অনলাইনে বা আমাদের অফিসে এসে এটির জন্য আবেদন জানানো যাবে। যাঁরা আগে আবেদন জানাবেন তাঁরাই সুযোগ পাবেন। আমাদের অফিস থেকে যাত্রা শুরু করে কলকাতার স্মরণীয় বিভিন্ন জায়গায় ঘুরবে গাড়ি এবং গাড়িগুলো পুরনো হওয়ায় গতি থাকবে ঘন্টায় ১৫-২০ কিমি। ট্যুরটি সম্পূর্ণ করতে সময় লাগবে ৩ থেকে ৪ ঘন্টা।” AAEI-এর পরিচালন কমিটির সদস্য প্রবীর রায়।
তিনি আরও বলেন, "একটা গাড়িতে চড়তে পারবেন দু’জন। সেটা প্রবীণ দম্পতি হতে পারে বা দুজন প্রবীণ নাগরিক। ভ্রমনের শেষে ভোজের আয়োজনও রয়েছে।"
আরও পড়ুন: শতবর্ষে কলকাতার ঐতিহ্যবাহী ‘অক্সফোর্ড’
হেরিটেজ গাড়িতে চড়ে যেমন প্রবীণরা ভ্যালেন্টাইন সপ্তাহ পালন করলেন, তেমনই অনেক নতুন প্রজন্মের ছেলেমেয়েও এই র্যালিতে অংশ নেন। হেরিটেজ কারের পাশাপাশি এদিনের সফরে ছিল বেশ প্রাচীন কিছু মোটরবাইকও। যার মধ্যে এরকম বাইকও ছিল যেটি বিশ্বযুদ্ধের সময় সেনা-বিমান থেকে ফেলে দেওয়া হত এবং তারপর সেটি চালাতেন সেনারা। বাইকগুলি ছিল এতটাই মজবুত। এদিনের ট্যুরে অংশ নেয় ১৯২২ সালের : 12/4 Tourer, ৯৯ বছরের পুরানো Austin, 1913: ১০৮ বছরের পুরনো Gebruder Stoewer, 1923:Panther Sloper, 1928:Auburn 6-80, 1928:Model A Ford,1928 Studebaker President 8 State Limousine. Only 1 of its kind in India, Morris 8, Rolls-Royce Phantom III, Mercedes-Benz 260 Stuttgart, Wolseley, James Villiers, Austin, Triumph Tiger, Morris Minor, Austin A40 Somerset, Lambretta (Italy), Dodge Kingsway, HM Ambassador, সহ মোট ৮০টি ভিন্টেজ গাড়ি। এই ঐতিহ্যবাহী গাড়িগুলির মধ্যে পশ্চিমবাংলার বিভিন্ন রাজবাড়ির গাড়িও অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মদন মিত্র। তিনি নিজে একটি পুরনো স্কুটার চালিয়ে প্রতিযোগীদের উৎসাহ দেন। অনুষ্ঠানের প্রথম থেকে শেষ অবধি তিনি থাকেন এবং সমস্ত বিষয়টি তদারকি করেন। AAEI-এর তরফে জানানো হয়েছে এখন থেকে প্রতি বছর এই উদ্যোগ নেওয়া হবে।

